-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
ছায়া দলে কাজ করবেন স্থানীয় কোচরা, তা বোর্ড সভাপতি জানিয়েছেন বোর্ড সভা শেষেই। জাতীয় দলের প্রধান কোচের পরামর্শে প্রস্তুত করা হবে এই দলের ক্রিকেটারদের। স্থানীয় কোচদের মধ্যে কারা প্রাধান্য পাবেন, এবার তা জানালেন বিসিবি পরিচালক কাজী ইনাম আহমেদ।
ইনাম জানান, জাতীয় দলের খ্যাতনামা সাবেক ক্রিকেটারদের কোচ হিসেবে নিয়োগের ভাবনা রয়েছে। একইসাথে বিবেচনায় আছেন ঘরোয়া ক্রিকেটে ভালো করা অভিজ্ঞ কোচরাও।
তিনি বলেন, 'আমরা চাই স্থানীয় কোচদের এখানকার দায়িত্ব দিতে। জাতীয় দলের অনেক অবসরপ্রাপ্ত খেলোয়াড় আছেন যারা কিন্তু এখনকার ঘরোয়া লিগ-টুর্নামেন্টে নিয়মিত কাজ করছে। আমরা তাদের উৎসাহ দিলে তারা কাজ করে নিজেদের তৈরি করে নিতে পারবেন। এছাড়া ঘরোয়া ক্রিকেটে অনেক কোচই ভালো করছেন। এভাবেই আমরা তাদের জাতীয় দলের সাথে যুক্ত করতে চাই।'
ইনাম জানান, ছায়া দল গড়ার এই পরিকল্পনা অনেক দিন ধরেই ছিল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। এছাড়া এই দল গঠন নিয়ে জাতীয় দলের তিন অধিনায়কের সাথে কথা হয়েছে বলেও জানান ইনাম।
তিনি বলেন, 'বোর্ড সভাপতি অনেকদিন ধরেই চাচ্ছিলেন, জাতীয় দলের খেলোয়াড়রা দলের বাইরে থাকাকালে কিংবা জাতীয় দলে ভবিষ্যতে আসবে এমন ক্রিকেটাররা যাতে সারা বছর অনুশীলনের মধ্যে থাকে সেজন্য একটা প্রোগ্রাম দরকার। স্কোয়াডের আকৃতি ১৬ থেকে ২০ জনের হতে পারে। আমরা চেষ্টা করবো দলটিকে হোম-অ্যাওয়ে সিরিজও খেলানোর।'
'তিন অধিনায়ক এতে সম্মতি জানিয়েছে। তামিম, রিয়াদ, মুমিনুলের সাথে এ নিয়ে আমার কথা হয়েছে। তারা খুশি এবং নিজেদের পরামর্শ দিয়েছে। আমাদের কোন কোন জায়গা নিয়ে কাজ করতে হবে তারা বলতে পারবে।'