-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

তবে এই হামলার প্রতিক্রিয়া যে ক্রিকেট মাঠ পর্যন্ত গড়াবে, সেটি সম্ভবত কেউ ভাবতেও পারেননি। চলমান পাকিস্তান সুপার লিগের দর্শক-অনুসারীদের বড় অংশ বিশাল জনগোষ্ঠী ধারণ করা ভারতের। কাশ্মীর হামলার পর ভারতে সেই পিএসএলের অস্তিত্বই যেন বিলীন হওয়ার পথে।
অবাক করা খবর হলেও সত্যি, ভারতভিত্তিক বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ পিএসএল সংক্রান্ত সব ধরনের সংবাদ ও তথ্য প্রচার বন্ধ ঘোষণা করেছে। শুধু তা-ই নয়, পাকিস্তানের প্রতি ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করতে গিয়ে সংবাদমাধ্যমটি তাদের ওয়েবসাইট থেকে পাকিস্তানের ক্রিকেট সম্পর্কিত সব ধরনের তথ্যাদি মুছে ফেলেছে।
ক্রিকবাজের এমন সিদ্ধান্তকে অবশ্য সাধুবাদই জানাচ্ছেন ভারতীয়রা। তবে শুধু ক্রিকবাজই নয়। সংবাদমাধ্যমটি পিএসএলের তথ্য প্রচার বন্ধের ঘোষণা দেওয়ার পর শীর্ষস্থানীয় আরেক সংবাদমাধ্যম ক্রিকট্র্যাকারও তাদের ওয়েবসাইটে পিএসএলের খবরাখবর প্রচার বন্ধের ঘোষণা দেয়।
অবশ্য ক্রিকবাজ ও ক্রিকট্র্যাকারের মত সংবাদমাধ্যম পিএসএল কভারেজ বন্ধ করে দিলেও এখনও এমন কোনো সিদ্ধান্ত নেয়নি ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) ভারতের সেনা কনভয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো হয়, যে সন্ত্রাসী প্রাণ হারান প্রায় ৪০ জন নাগরিক, যাদের সবাই ভারতীয় জওয়ান। ঘটনার পর হামলার জন্য দায়ী করা হয় পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদকে। পরবর্তীতে ঘৃণ্য সংগঠনটি হামলার দায়ও শিকার করে নেয়। সন্ত্রাসী সংগঠনটির নাড়ি পাকিস্তানে হওয়ায় এই হামলার দায় দেওয়া হচ্ছে পাকিস্তানকেও। বর্বর এই হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক ইতিহাসের সবচেয়ে শীতলতম অবস্থায় বিরাজ করছে।