-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

জার্ভো পেশায় কমেডিয়ান, চলচ্চিত্র নির্মাতা ও প্রাঙ্ক স্টার। তার ইউটিউব চ্যানেলে দেখা যায় তিনি এমনভাবে আরও খেলার মাঠসহ বিভিন্ন জায়গায় অনাকাঙ্ক্ষিত অতিথি হিসেবে প্রবেশ করে মানুষকে চমকে দিয়েছেন। তবে ক্রিকেট মাঠে এবার আর ছাড় পেলেন না তিনি।
ইংল্যান্ড ও ভারতের মধ্যকার তৃতীয় টেস্ট ম্যাচের তৃতীয় দিনে রোহিত শর্মা আউট হওয়ার পরেই পুরোদস্তুর একজন ব্যাটসম্যান সেজে মাঠে নেমে পড়েছিলেন জার্ভো। এক দৌঁড়ে পৌঁছে গিয়েছিলেন পিচ পর্যন্ত। তার উদ্দেশ্য ছিল ভারতের হয়ে ব্যাটিং করা। নিরাপত্তাকর্মীরা তাকে মাঠ থেকে বের করতে বেশ বেগ পান। একপ্রকার টানাহেঁচড়া করেই জার্ভোকে বের করতে হয় হেডিংলি থেকে।
এর আগে লিডসেও ভারতের জার্সি পরে ফিল্ডিং করতে নেমেছিলেন জার্ভো। একই সিরিজে দ্বিতীয় বার এই কাজ করার পর আর ছাড় পেলেন না তিনি। ইয়র্কশায়ার নিশ্চিত করেছে, জার্ভোকে হেডিংলিতে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ফলে আর কখনো হেডিংলিতে দেখা যাবে না এই কমেডিয়ানকে।
নিষিদ্ধের পাশাপাশি জরিমানাও গুণতে হচ্ছে প্রাঙ্ক স্টার জার্ভোকে। পিচ নষ্ট করার অভিযোগ আনা হয়েছে তার ওপরে।
ভারতকে বাঁচানোর জন্য জার্ভো মাঠে নামার পরেও ভারতের শেষ রক্ষা হয়নি। ম্যাচটিতে ইনিংস ও ৭৬ রানের ব্যবধানে হেরেছে ভারত। প্রথম ইনিংসে ৭৮ রানে অলআউট হওয়ার পরে দ্বিতীয় ইনিংসে তারা অলআউট হয় ২৭৮ রানে। প্রথম ইনিংসে ইংল্যান্ড করে ৪৩২ রান।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 