-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

গত বুধবার (১৬ জুন) ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দশম রাউন্ডের খেলায় সাব্বিরের সাথে ঝগড়া বাঁধে শেখ জামালের ম্যানেজার সুলতান মাহমুদের। সাব্বিরের শাস্তির দাবি জানিয়ে শেখ জামাল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসকে (সিসিডিএম) আনুষ্ঠানিক অভিযোগ জানায়।
সেই অভিযোগপত্রে দাবি করা হয়, বিকেএসপির তিন নম্বর মাঠে শেখ জামাল ও ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের মধ্যকার ম্যাচে ফিল্ডিং করার সময় শেখ জামালের ক্রিকেটার ইলিয়াস সানিকে সাব্বির বর্ণবাদী মন্তব্য করেন এবং ইট ছুঁড়ে মারেন। সানিকে সাব্বির 'কাইল্যা ইলিয়াস' বলে অভিহিত করেছেন বলে দাবি করে শেখ জামাল।
অভিযোগের ভিত্তিতে দুই পক্ষের শুনানি শেষে সিসিডিএম শাস্তি দিয়েছে সাব্বিরকে। তাকে করা হয়েছে ৫০ হাজার টাকা জরিমানা। শুনানিতে সাব্বিরের অভিযোগের প্রেক্ষিতে শেখ জামালের ম্যানেজার সুলতান মাহমুদকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বড় কোনো শাস্তি পেতে হয়নি ইলিয়াস সানিকে। তবে তাকে মৌখিকভাবে সতর্ক করেছে ডিপিএলের টেকনিক্যাল কমিটি।
বুধবারের ঘটনাটি বিতর্কের জন্ম দিলে নিজেকে নির্দোষ দাবি করেছিলেন সাব্বির। বিডিক্রিকটাইমকে বলেছিলেন, 'অনেকে কাইল্যা কাইল্যা বলে, দোষ কি শুধু আমার? উনার ম্যাচ ছিল এক জায়গায়, আমার ম্যাচ ছিল আরেক জায়গায়। উনাকে ম্যাচের মধ্যে আমি ইট মারব? পারটেক্সের খেলোয়াড় ছিল, আমাদের দলের খেলোয়াড় ছিল, সবাই ছিল। ওরা চোখে দেখেনি কে মেরেছে না মেরেছে, কী হয়েছে না হয়েছে?'
অন্যদিকে সানির দাবি ছিল, সাব্বির দোষ অস্বীকার করছেন। তিনি বলেছিলেন, 'ও অস্বীকার করবে কীভাবে? আমার কাছে প্রমাণ আছে। অস্বীকার করে যাবে কোথায় সে? ও তো অস্বীকারই করবে, যারা এসব ঘটনা করে তারা কি স্বীকার করে? আমার জীবনে আমি কোনো দিন মাঠের মধ্যে এরকম চিল্লাচিল্লি করেছি কোনো দিন শুনেছেন? আমার এসবের রেকর্ড নেই। আমি সাব্বিরের নামে কেন করব হুট করে? পাগল আমি? মারামারি করে বেড়াই নাকি সবার সাথে?' 