-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

মঙ্গলবার (২২ জুন) আবুধাবিতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান জড়ো করে ইসলামাবাদ। যদিও মাত্র ১১০ রানে ৮ উইকেট হারিয়ে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল দলটি।
নবম উইকেটে মোহাম্মদ ওয়াসিমকে নিয়ে ৬২ রানের অনবদ্য জুটি গড়েন হাসান আলী। ব্যাট হাতে বিধ্বংসী হাসান মাত্র ১৬ বলের মোকাবেলায় করেন ৪৫ রান, হাঁকান ৫টি চার ও ৩টি ছক্কা। ১১ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন ওয়াসিম। এছাড়া ওপেনার কলিন মুনরোর ২৯ বলে ৪৪ রানের ইনিংস দলীয় সংগ্রহে রেখেছে বড় ভূমিকা।
পেশোয়ারের পক্ষে ওয়াহাব রিয়াজ ও উমাইদ আসিফ দুটি করে উইকেট শিকার করেন। বল হাতে দুর্দান্ত ছিলেন ২১ রানের খরচায় এক উইকেট শিকার করেন মোহাম্মদ ইরফান।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১৫ রানে ওপেনার কামরান আকমলকে হারিয়ে ফেলে পেশোয়ার। তবে দলকে চাপে পড়তে দেননি আরেক ওপেনার হজরতউল্লাহ জাজাই ও ওয়ান ডাউনে নামা জনাথন ওয়েলস। দ্বিতীয় উইকেটে ১২৬ রানের অবিশ্বাস্য জুটি গড়ে দলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন তারা।
জাজাইকে অবশ্য ধরতে হয় সাজঘরের পথ। তার আগে ৪৪ বলের মোকাবেলায় ৬টি চার ও ৪টি ছক্কা হাঁকিয়ে ৬৬ রান করেন। ওয়েলস ৪৩ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন, ৬টি চারের সাথে হাঁকিয়েছেন ৩টি ছক্কা। শোয়েব মালিক মাত্র ১০ বলে ৫টি চার ও ১টি ছক্কা হাঁকিয়ে ৩২ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন ১৯ বল হাতে রেখেই।
সংক্ষিপ্ত স্কোর
টস : পেশোয়ার জালমি
ইসলামাবাদ ইউনাইটেড : ১৭৪/৯ (২০ ওভার)
হাসান ৪৫, মুনরো ৪৪
ওয়াহাব ৩৫/২, উমাইদ ৪৪/২
পেশোয়ার জালমি : ১৭৭/২ (১৬.৫ ওভার)
জাজাই ৬৬, ওয়েলস ৫৫*, মালিক ৩২*
ওয়াসিম ৩২/১, হাসান ৪৩/১
ফল : পেশোয়ার জালমি ৮ উইকেটে জয়ী।