-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

অনেকটা জাতীয় দলের আদলে গড়া হয়েছে স্বাগতিকদের এই দল। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ২৮ মার্চ ঢাকায় পা রাখবে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল।
ঢাকায় পা রেখেই সিলেটে উড়াল দিবে প্রোটিয়ারা। সেখানে প্রথম কোভিড টেস্ট করানো হবে ক্রিকেটারদের। মূল লড়াইয়ের প্রস্তুতির আগে সিলেটে তিন দিনের কোয়ারেন্টিনে থাকবে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ নারী দল।
তৃতীয় দিন কোয়ারেন্টিন সেরে দ্বিতীয় কোভিড টেস্ট করানো হবে দুই দলের ক্রিকেটারদের। দ্বিতীয় কোভিড টেস্ট শেষেই প্রথম ওয়ানডের আগে তিন দিনের অনুশীলন করবে প্রোটিয়ারা। অনুশীলন শেষে আগামী ৪ এপ্রিল প্রথম ওয়ানডে খেলতে মাঠে নামবে দুই দল। দুই দলের মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি ৪ এপ্রিল শুরু হয়ে শেষ হবে ১৩ এপ্রিল।
১৩ এপ্রিল সিরিজ শেষ হলে পরের দিনই বাংলাদেশ ছাড়বে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল। ম্যাচগুলো আরম্ভ হবে বাংলাদেশ সময় সকাল ৯টা ৩০ মিনিটে।
এক নজরে ২২ সদস্যের বাংলাদেশ ইমার্জিং নারী দল-
নিগার সুলতানা জ্যোতি - (অধিনায়ক), রুবিয়া হায়দার ঝিলিক, ফারিহা ইসলাম তৃষ্ণা, নুজহাত তাসনিয়া টুম্পা (উইকেটরক্ষক), রাবেয়া, মুর্শিদা খাতুন, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, শারমিন সুলতানা, রিতু মনি, দিশা বিশ্বাস, ফারজানা হক পিঙ্কি, সুরাইয়া আজমিম, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার, শামিমা সুলতানা (উইকেটরক্ষক), খাদিজাতুল কুবরা, রুমানা আহমেদ, সালমা খাতুন, নাহিদা আক্তার ও পান্না ঘোষ।