-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সুমন বলেন, 'আসলে সবসময় উন্নতি করার জন্যই কাজ করে যাই। প্রত্যেকটা দিন চেষ্টা করি নতুন কিছু শেখার, প্রক্রিয়া ঠিক রাখার। তো এভাবেই গত দুইটা ম্যাচ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। বিশ্বাস ছিল নিজের মধ্যে, সেই দিক থেকেই আলহামদুলিল্লাহ ভালো করছি।'
নিজের শক্তির জায়গার কথা জানিয়ে ২১ বছর বয়সী তরুণ ফাস্ট বোলার বলেন, 'নতুন বলে বল করার জন্য কোচ বলে- স্টাম্পে আক্রমণ করতে হবে। তো সেটাই চেষ্টা করি। আমার যে সুইং আছে তা আমার শক্তির জায়গা। আর স্লগের ক্ষেত্রে চিন্তা করি বোলিং বৈচিত্রে। ইয়র্কারে আমি ভালো, ব্যাক হ্যান্ড ভালো পারি, অফ কাটার ভালো পারি, এগুলোর উপর নির্ভর করি।'
আর কয়দিন পরই শুরু হবে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। এনসিএলে খেলার আগে ভালো করার প্রত্যয় সুমনের কণ্ঠে। স্বপ্ন আছে জাতীয় দলে খেলারও। তবে তাড়াহুড়া করে সেই স্বপ্ন পুরণ করতে চান না, বরং নিজেকে আরও পরিণত করতে চান সুমন।
তিনি বলেন, 'সামনে যেহেতু লাল বলের ক্রিকেট শুরু হবে, পরিকল্পনা সেখানে ভালো করার। ভবিষ্যতে জাতীয় দল হোক, বড় পর্যায়ে খেলা হোক, আন্তর্জাতিক পর্যায়ে দাপট দেখানো হোক সবকিছুর জন্য এই প্লাটফর্মটা খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় দলে খেলার আগে যত অভিজ্ঞতা অর্জন করতে পারব, মানসিকভাবে শক্তিশালী হতে পারব, স্কিলে যত উন্নতি করতে পারব... সেক্ষেত্রে জাতীয় দলে খেলা সহজ হয়।'