-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ফাইনালে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মোসাদ্দেক। ছবিঃ বিডিক্রিকটাইম[/caption]
পরে ব্যাটিং করতে নেমে দক্ষিণাঞ্চলের ছুঁড়ে দেওয়া ১৬৪ রানের লক্ষ্য ৬ উইকেট হাতে রেখে সহজেই ছুঁয়ে ফেলে মধ্যাঞ্চল। ম্যাচ শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন ওয়ালটন মধ্যাঞ্চলের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ব্যাটারদের দারুণ ব্যাটিংয়ের কারণেই ম্যাচ বের করে আনা সহজ হয়ে গেছে বলে জানান তিনি।
মোসাদ্দেকের মতে, ‘চাপ ছিল। আমি ছিলাম, আল আমিন খুব ভালো ব্যাটিং করেছে। মিজান ভাই ভালো ব্যাটিং করেছে শুরুতে। উনি ম্যাচের একটা ফ্লো এনে দিয়েছিলেন। আমি আর আল আমিন ধরে রাখতে পেরেছি শেষ পর্যন্ত, যার ফলে ম্যাচটা ইজি হয়ে গেছে।’
বিসিএলের ওয়ানডে টুর্নামেন্টটা দারুণ কেটেছে মোসাদ্দেকের। ব্যাট হাতে ৩ ম্যাচে রান করেছেন ১১৫, পার্টটাইম অফ স্পিনে উইকেট তুলেছেন ৪টি। ফাইনাল ম্যাচে একদম সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলকে। বল হাতে ২ উইকেট তোলার পাশপাশি ব্যাট হাতে খেলেছেন অপরাজিত ৩৩ রানের ইনিংস। ম্যান অফ দ্য ফাইনাল হওয়ার পাশাপাশি হয়েছেন ম্যান অফ দ্য টুর্নামেন্টও। এতটা ভালো পারফরম্যান্সের পরেও এখনই জাতীয় দল নিয়ে ভাবতে চাইছেন না মোসাদ্দেক। জাতীয় দলের বিষয়ে তিনি বল ঠেলে দিয়েছেন টিম ম্যানেজমেন্টের কোর্টে।
[caption id="attachment_188191" align="aligncenter" width="1280"]
বল হাতে মোসাদ্দেক হোসেন। ছবিঃ বিডিক্রিকটাইম[/caption]
জাতীয় দল প্রসঙ্গে মোসাদ্দেক জানান, ‘এটা আমার ওপর না। এটা ম্যানেজমেন্টের ওপর। আমার কাজ হচ্ছে পারফরম্যান্স করা। আমার জায়গা থেকে যতটুক করার আমি চেষ্টা করছি।’