-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বাংলাদেশ ক্যারিবীয়দের বিপক্ষে সর্বশেষ খেলেছে বিশ্বকাপে। ফাইল ছবি : বিডিক্রিকটাইম[/caption]
বাংলাদেশ সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছে গত মার্চে। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে খেলা সেই পূর্ণাঙ্গ সিরিজের পর দেশে আঘাত হানে করোনা। শুরুর দিকে আতঙ্ক আর স্বাস্থ্যবিধির কড়াকড়িতে ঘরবন্দী হয়ে পড়েছিলেন সব ক্রিকেটার। তাই দীর্ঘদিন বন্ধ ছিল ক্রিকেট।
তবে ঘরোয়া ক্রিকেট দিয়ে আবারো বাংলাদেশে খেলা ফিরেছে। আন্তর্জাতিক ফুটবল ম্যাচও মাঠে গড়িয়েছে। স্বাস্থ্যবিধি মেনে বিসিবি আয়োজন করতে যাচ্ছে ক্রিকেট। এরই ধারাবাহিকতায় ৭ জানুয়ারি বাংলাদেশে পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল। টাইগারদের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে তারা, যোগ হতে পারে দুইটি টি-টোয়েন্টিও।
যদিও বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিনটি টেস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। জানা গেছে, ক্যারিবীয়রা দ্রুততম সময়ের মধ্যে সফর সম্পন্ন করতে চায়। করোনা পরবর্তী ক্রিকেট ফিরেছিল ক্যারিবীয়দের মাধ্যমেই। টানা ক্রিকেটের মধ্যে থাকা দলটির অনুরোধেই একটি টেস্ট কমানোর কথা ভাবছে বিসিবি।
বাংলাদেশ সফরে এসে কোয়ারেন্টিন পালন করতে হবে ক্যারিবীয়দের। সেক্ষেত্রে কোয়ারেন্টিনের ব্যাপ্তি হতে পারে এক সপ্তাহ। স্বাস্থ্যবিধি মেনে 'হোম অব ক্রিকেট' খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টেস্ট ও ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। বাংলাদেশের পক্ষ থেকে ইতোমধ্যে ক্যারিবীয়দের সফরের ব্যবস্থাপনার পরিকল্পনা পাঠানো হয়েছে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 