-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ১১তম ও ১২তম ম্যাচ মাঠে গড়াবে আগামী ৪ ডিসেম্বর। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, এদিন প্রথম ম্যাচ শুরু হয়ার কথা ছিল দুপুর ২টায়। তবে পরিবর্তিত সূচিতে ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়। এগিয়ে এসেছে দিনের দ্বিতীয় ম্যাচের সময়ও। সন্ধ্যা ৭টার পরিবর্তে ম্যাচটি শুরু হবে বিকাল ৫টায়।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর সূচি পূর্বনির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে। সময়ের পরিবর্তন শুধু ৪ ডিসেম্বরের ম্যাচের জন্যই, জানানো হয়েছে বিজ্ঞপিতে।
বিসিবি সময় পরিবর্তের নির্দিষ্ট কারণ ব্যাখ্যা না করলেও, জানা গেছে, একই দিন বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে কাতারের বিপক্ষে মাঠে নামবে জামাল ভূঁইয়ারা। কাতারের রাজধানী দোহায় ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। এই ম্যাচের সম্প্রচার সত্ত্ব পেয়েছে টি স্পোর্টস।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ম্যাচগুলো সরাসরি টেলিভিশন পর্দায় দেখাচ্ছে বাংলাদেশের এই স্পোর্টস চ্যানেলটি। এজন্য একই সময়ে দুই ম্যাচের সূচির ঝামেলা এড়াতে বিসিবির কাছে আবেদন জানায় তারা, যাতে ৪ ডিসেম্বরের ম্যাচের সময় পরিবর্তন করা হয়। সেই অনুরোধ রেখতে গিয়ে শুক্রবারের সূচিতে পরিবর্তন এনেছে বিসিবি।
এ প্রসঙ্গে বিডিক্রিকটাইমকে টি স্পোর্টসের ঊর্ধ্বতন এক কর্তা জানান, ‘টি স্পোর্টস থেকে বিসিবিকে কাতার ম্যাচের টাইমিংয়ের কথা জানানো হয়। এবং সেটা জানার পর বোর্ড দ্রুত পদক্ষেপ নিয়ে আমাদের অনুরোধ রেখেছে।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 