-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল জিম্বাবুয়ে। প্রথম ইনিংসেই তারা ব্যাটিং বিপর্যয়ে পড়ে। শাহীন আফ্রিদি ও হাসান আলির বোলিং তোপে ১৭৬ রানেই অলআউট হয় স্বাগতিকরা। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন রয় কাইয়া। ডোনাল্ড তিরিপানো ২৮ রানে অপরাজিত থাকেন এবং ২৭ রান আসে মিল্টন সুম্বার ব্যাট থেকে। শাহীন ও হাসান ৪টি করে উইকেট শিকার করেন।
জবাবে প্রথম ইনিংসেই বড় লিড পায় পাকিস্তান। আবারও সেঞ্চুরি হাঁকান দীর্ঘদিন পরে দলে ফেরা ফাওয়াদ আলম। এই বাঁহাতি ব্যাটসম্যান করেন ১৪০ রান করেন। তার ২০৪ রানের বলের ইনিংসটিতে ছিল ২০টি চার। এছাড়া ইমরান বাট ৯১ রান, আবিদ আলি ৬০ রান, মোহাম্মদ রিজওয়ান ৪৫, আজহার আলি ৩৬ ও হাসান ৩০ রান করেন। পাকিস্তানের রানবন্যার দিনে তিরিপানোর শিকার হয়ে গোল্ডেন ডাক পান বাবর।
প্রথম ইনিংসে পাকিস্তান সংগ্রহ করে ৪২৬ রান। জিম্বাবুয়ের পক্ষে ৪টি উইকেট শিকার করেন ব্লেজিং মুজারাবানি। তিরিপানো ৩টি ও এনগারাভা ২টি উইকেট নেন। প্রথম ইনিংসেই পাকিস্তান পায় ২৫০ রানের লিড।
পাকিস্তানের প্রথম ইনিংসের লিডের জবাবই দিতে পারেনি জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা অলআউট হয়েছেন ১৩৪ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন টারিসাই মুসাকান্দা। ব্রেন্ডন টেলর ২৯ ও কেভিন কাসুজা করেন ২৮ রান।
দ্বিতীয় ইনিংসেও জিম্বাবুয়েকে ধ্বসিয়ে দিতে বড় ভূমিকা রাখেন হাসান। তিনি শিকার করেন ৩৬ রানের বিনিময়ে ৫টি উইকেট। ফলে মাত্র ১২ ম্যাচে ৫০টি উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এছাড়া স্পিনার নোমান আলি নিয়েছেন ২টি উইকেট।
ইনিংস ও ১১৬ রানের ব্যবধানে জয়ে পাকিস্তান ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৭ মে।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে ১৭৬/১০ (প্রথম ইনিংস)
পাকিস্তান ৪২৬/১০ (প্রথম ইনিংস)
জিম্বাবুয়ে ১৩৪/১০ (দ্বিতীয় ইনিংস)
পাকিস্তান ইনিংস ও ১১৬ রানে জয়ী।