-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে ওয়ানডেতে প্রথম জয় পেয়েছে সহযোগী দেশ স্কটল্যান্ড। টেস্ট খেলুড়ে দল জিম্বাবুয়েকে হারিয়ে প্রথমবারের মতো ইতিহাস রচনা করল দলটি।
এডিনবার্গে দুই ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ডাকওয়ার্থলুইস পদ্ধতিতে জিম্বাবুয়েকে ২৬ রানে পরাজিত করেছে স্কটল্যান্ড।
টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১৭ রানের বড় সংগ্রহ পায় স্কটল্যান্ড। অধিনায়ক কাইল কোয়েটজারের ঝড়ো সেঞ্চুরি স্বাগতিকদের বড় সংগ্রহ এনে দিতে সাহায্য করে। ১০১ বলে ১০৯ রানের ইনিংস খেলা এই ওপেনার ছাড়াও দারুণ পারফরমেন্স দেখিয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান ক্রেইগ ওয়ালেস ও মাইকেল লিস্ক। জিম্বাবুইয়ান বোলারদের তুলোধুনো করে দুজনেই তুলে নেন হাফসেঞ্চুরি।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে বৃষ্টির বাগড়ায় পড়ে বিলম্ব হয় জিম্বাবুয়ের ইনিংসে। আম্পায়াররা ডাকওয়ার্থলুইস পদ্ধতির সাহায্য নিলে জিম্বাবুয়ের নতুন লক্ষ্য দাঁড়ায় ৪৩ ওভারে ২৯৯ রান। কিন্তু স্কটিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪১.৪ ওভার খেলে মাত্র ২৭২ রানের সবকটি উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। অফস্পিনার ডি লাঙ্গা একাই ৫ উইকেট শিকার করেন। এতে বৃষ্টি আইনে ২৬ রানের দাপুটে জয় পায় স্কটল্যান্ড, যা কোনো টেস্ট খেলুড়ে ও আজীবন ওয়ানডে স্ট্যাটাস প্রাপ্ত কোনো দলের বিপক্ষে তাদের ঐতিহাসিক প্রথম জয়।