-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

এখন পর্যন্ত পারফরম্যান্স বিচারে সার্বিকভাবে এগিয়ে জিম্বাবুয়েই। কিন্তু ঘরের মাটিতে টাইগাররা রেকর্ড করে জিততে পারবে না- এমনটি বলার সুযোগ নেই। কিন্তু ইতিবাচক জিম্বাবুয়ে কোচ আছেন জয়ের প্রত্যাশা নিয়েই।
তৃতীয় দিনের খেলা শেষে সোমবার সংবাদ সম্মেলনে রাজপুত বলেন, ‘রান তাড়া করা সব সময় কঠিন, বিশেষ করে চতুর্থ দিনে। আজ দিনের শেষ বলটাও উৎসাহব্যঞ্জক। আশা করি আগামীকাল সকালে আমরা ভালো বল করব। আমরা এমন একটা অবস্থানে আছি যেখান থেকে এই টেস্টে হারা কঠিন।’
জয়ের জন্য শিষ্যদের করণীয়গুলো সম্পর্কে জানিয়েছেন রাজপুত। আর তিনি গুরুত্ব দিচ্ছেন ফিল্ডিংয়ের গুরুত্বপূর্ণ অংশ ক্যাচকে। তিনি বলেন, ‘আমাদের ক্যাচগুলো ধরতে হবে। প্রথমত ক্যাচই ম্যাচ জেতায়, আর কাল ব্যাটের আশপাশে অনেক ক্যাচার থাকবে। আশা করি ভালো বোলিং ও ফিল্ডিং সেশন পাব আমরা।’
এমন উইকেটে আর এমন পরিস্থিতিতে বাংলাদেশের পক্ষে ম্যাচ বের করে আনা কঠিন, রাজপুত জানেন সেটিও। সেই ‘জানা’ থেকেই তার প্রত্যাশা, এই টেস্ট জিততে পারবে না বাংলাদেশ। রাজপুত আরও বলেন, ‘ওয়ানডে সিরিজের পর টেস্ট এখনো পর্যন্ত ভালো যাচ্ছে। আরও দু’টি দিন আছে। আমাদের ভালো বোলিং ও ফিল্ডিং করতে হবে, কারণ সুযোগ সহজে আসে না। পরিসংখ্যানের দিকে তাকালেই দেখা যাচ্ছে, এখানে দলগুলো চতুর্থ ইনিংসে ৩০০–এর বেশি তাড়া করে জেতেনি।’
চতুর্থ দিনে বোলিংয়ে জিম্বাবুয়ে সুবিধা পাবে- এমন ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘মাঝে মাঝে কিছু বল বেশি লাফাচ্ছে। কিছু বল ঘুরছে বেশি। কিছু আবার সোজা নিচু হয়ে যাচ্ছে। এটা চতুর্থ দিনের উইকেট, তবু আমাদের ভালো বল করতে হবে। উইকেট সোজা বল করে ধৈর্য ধরতে হবে।’