-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

হারারেতে শুক্রবার স্বাগতিকরা অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ৫ উইকেটের ব্যবধানে। যদিও এই ম্যাচে অ্যারোন ফিঞ্চের দলের বিপক্ষে বেশ লড়াকু পারফরম্যান্স প্রদর্শন করেছে হ্যামিল্টন মাসাকাদজার দল।
টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে সংগ্রহ করে ১৫১ রান। দলের পক্ষে অর্ধ-শতক হাঁকান ওপেনার সোলোমন মিরে। তার ব্যাট থেকে আসে ৬৩ রান, যা দলের পক্ষে সর্বোচ্চ। অন্যান্যদের মধ্যে পিটার মুর ৩০ এবং অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা ও ম্যালকম ওয়ালার ১৩ রান করে করেন।
অজিদের পক্ষে এন্ড্রু টাই তিনটি এবং বিলি স্ট্যানল্যাক ও জাই রিচার্ডসন দুটি করে উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই অধিনায়ক অ্যারোন ফিঞ্চ ও অ্যালেক্স ক্যারিকে হারায় সফরকারীরা। দুই ওপেনারকে হারালে ঘিরে ধরে চাপও। তবে সেই চাপ জয় করেন ট্রাভিস হেড ও গ্লেন ম্যাক্সওয়েল। হেড ৪৮ রান করে বিদায় নিলেও ম্যাক্সওয়েল তুলে নেন অর্ধ-শতক। ৫৬ রান করে ম্যাক্সওয়েল বিদায় নিলে আবারও চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। তবে মিডল অর্ডারের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৫ উইকেট ও ১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
জিম্বাবুয়ের পক্ষে ব্লেসিং মুজারাবানি শিকার করেন তিনটি উইকেট। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন এন্ড্রু টাই। এই জয়ে অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে সিরিজের ফাইনাল।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ১৫১/৯ (২০ ওভার); মিরে ৬৩, মুর ৩০; টাই ২৮/৩, স্ট্যানল্যাক ২১/১
অস্ট্রেলিয়া: ১৫৪/৫ (১৯.৫ ওভার); ম্যাক্সওয়েল ৫৬, হেড ৪৮; মুজারাবানি ২১/৩, টিরিপানো ২৭/১
ফল: অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয়ী।