-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আকরাম খান। ছবি: সংগৃহীত[/caption]
বাংলাদেশের সাম্প্রতিক সিরিজ বা টুর্নামেন্টগুলোর সিংহভাগ অংশেই ম্যানেজারের দায়িত্বে ছিলেন বিসিবি পরিচালক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। উইন্ডিজ সফরে দলের সাথে থেকে ম্যানেজারের দায়িত্ব পালন করেছিলেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। তবে এই সিরিজে বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার আকরামের উপরই ভরসা রেখেছে বোর্ড।
এছাড়া বাংলাদেশ দলের লজিস্টিক ম্যানেজার হিসেবে দেখা যাবে দেবব্রত পালকে। ক্রিকেট সংশ্লিষ্ট বহুল পরিচিত এই ব্যক্তিত্ব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে পড়ালেখা করেন। দেবব্রত এবারই প্রথমবারের মত পেয়েছেন জাতীয় দলের লজিস্টিক ম্যানেজারের দায়িত্ব। দেশের ক্রিকেট অঙ্গনের সাথে জড়িয়ে থাকা দেবব্রত ক্রিকেটারদের জন্য গড়া সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর সাধারণ সম্পাদক। বাংলাদেশ যুব দলের ম্যানেজারের দায়িত্ব পালনের পাশাপাশি ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স এসোসিয়েশনের (ফিকা) বোর্ড অব ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
[caption id="attachment_59181" align="alignleft" width="269"]
দেবব্রত পাল। ছবি: সংগৃহীত[/caption]
আকরাম ক্রিকেট সমর্থকদের কাছে পরিচিত মুখ হলেও ততটা পরিচিত নন দেবব্রত। অথচ কিশোরগঞ্জে জন্ম নেওয়া দেবব্রত ঘরোয়া ক্রিকেটে খেলেছেন স্বনামধন্য দলগুলোর হয়ে। খেলোয়াড়ি জীবনে তিনি মাঠ মাতিয়েছেন আবাহনী লিমিটেড, ব্রাদার্স ইউনিয়ন, বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগের হয়ে। খেলোয়াড় হিসেবে ছোট ক্রিকেট ক্যারিয়ারে তিনি খেলেছেন ১৪টি প্রথম শ্রেণির ম্যাচ। ইতিপূর্বে দেবব্রত স্বীকৃত ক্রিকেটে ম্যাচ রেফারির ভূমিকাও পালন করেছেন।
উল্লেখ্য, আগামী ১৬ অক্টোবর বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সফরে স্বাগতিক জাতীয় দলের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচের পৃথক দুটি সিরিজ খেলবে সফরকারীরা।