-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগে আজকের (বুধবার) খেলায় আবাহনী লিমিটেডকে ৬ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। জিয়াউর রহমানের বিধ্বংসী ব্যাটিংয়ে ভালো স্কোর করেও জিততে পারে নি আবাহনী।
সকালে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে আবাহনী লিমিটেড। নির্ধারিত ৫০ ওভার শেষে ২৬৯ রানের লড়াই করার মতো স্কোর পায় আবাহনী। দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন মাহমুদ উল্লাহ রিয়াদ ও লিটন কুমার দাস। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন শুভাগত হোম। এদিকে শেখ জামালের পক্ষে চারটি উইকেট নিয়েছেন স্পিনার তানবির হায়দার, আরেক স্পিনার অভিজ্ঞ আব্দুর রাজ্জাক দুইটি ও পেসার শাহাদাৎ হোসেন রাজীব নিয়েছেন দুইটি উইকেট। এছাড়া জিয়াউর রহমান নিয়েছেন একটি উইকেট।
২৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয় নি শেখ জামালের। দলীয় ১৪ রানে বিদায় নেন ইমরুল কায়েস। এরপর ফজলে রাব্বি ৬৩, প্রসান্ত চোপড়া ৫৭ রান করে দলকে এগিয়ে নিয়ে যান। পরে নুরুল হাসান সোহানের ৪৬ রান ও শেষ দিকে জিয়াউর রহমানের ব্যাটিং ঝড়ে দুই ওভার বাকি থাকতেই জয় পায় শেখ জামাল। ৫৭ বলে ৩টি চার ও ৬টি ছক্কায় অপরাজিত ৭৩ রান করেন জিয়াউর রহমান। উল্লেখ্য, এবারের ঢাকা প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো হারের স্বাদ পেলো আবাহনী।
সংক্ষিপ্ত স্কোরঃ
আবাহনী লিমিটেড- ২৬৯/১০ (৫০ ওভার) (মাহমুদউল্লাহ রিয়াদ ৬২, লিটন কুমার দাস ৬২, শুভাগত হোম, ৩২, তানবির হায়দার ৪৫/৪, আব্দুর রাজ্জাক ৪৮/২, শাহাদাৎ হোসেন ৫৮/২)
শেখ জামাল ধানমন্ডি ক্লাব- ২৭০/৪ (৪৮ ওভার) (জিয়াউর রহমান ৭৩*, ফজলে রাব্বি ৬৩, প্রসান্ত চোপড়া ৫৭, নুরুল হাসান সোহান ৪৬, সাকলাইন সজীব ১/৩৮, সাইফুদ্দিন ১/৩৮, মোসাদ্দেক হোসেন ১/৫০)
ফলাফলঃ শেখ জামাল ৬ উইকেটে জয়ী।