-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
ম্যাচ জেতানো ইনিংসে সাত ছক্কা হাঁকান জিয়াউর রহমান।[/caption]
টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় শাইনপুকুর। মেডেনসহ উইকেটটি নেন শেখ জামালের বাঁহাতি পেসার সালাউদ্দিন শাকিল। তবে আফিফ হাসান ধ্রুব ও সাব্বির হোসেনের ইতিবাচক ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় শাইনপুকুর। ধীরগতিতে পাওয়ার প্লেতে ১ উইকেটে ৩৭ রান করলেও ওভারের সাথে সাথে তাদের রান তোলার গতিও বৃদ্ধি পায়।
৩৭ বলে অর্ধশতক তুলে নেয়া আফিফ থামেন ৬৫ রানে। তার ৪১ বলের ইনিংসটাতে ছিল ৭টি চার ও ৩টি ছয়ের মার। অর্ধশতকের আশা জাগিয়েও ওপেনার সাব্বির হোসেন ফিরে যান। ৩২ বলে ৩টি ছয় ও ২টি চারের সাহায্যে ৪৭ রান করেন তিনি।
শাইনপুকুরের জোড়া ধাক্কা সামাল দেন তৌহিদ হৃদয় ও শুভাগত হোম চৌধুরী। আগের দুই ম্যাচে ঝড় তোলা শুভাগত আজও খেলেছেন কার্যকরী ইনিংস। ২টি চার ও ২টি ছয়ে ১৭ বলে ৩১ রান করে সাজঘরে ফেরেন তিনি। পরের বলের ফিরে যান হৃদয়ও। ২০ ওভার শেষে শাইনপুকুর সংগ্রহ করে ১৮১ রান। শেখ জামালের পেসার শাকিল ৪টি, শহিদুল ২টি ও ইলিয়াস সানী ১টি উইকেট নেন।
বড় রানের জবাবে দেখেশুনে শুরু করা ধানমন্ডির ক্লাবটি প্রথম উইকেট হারায় ২৯ রানে। তারপর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ৬৫ রানেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে নুরুল হাসান সোহানের দল। তবে ২১ বলে ঝড়ো অর্ধশতক করে শেখ জামালকে ম্যাচে ফেরান জিয়াউর রহমান। তাকে সঙ্গ দেন দলনেতা সোহান। দলের পক্ষে সর্বোচ্চ ৭টি ছয় ও ৪টি চারের সাহায্যে ২৯ বলে অপরাজিত ৭২ রান করেন জিয়া। এটি এই টুর্নামেন্টেরও যৌথ ব্যক্তিগত সর্বোচ্চ রান। অপর প্রান্তে সোহান অপরাজিত থাকেন ৪৩ (৩১ বল) রানে।
৫ উইকেটের এই জয়ে ফাইনালে চলে গেল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ফাইনালে তাদের প্রতিপক্ষ প্রাইম ব্যাংক ও প্রাইম দোলেশ্বর ম্যাচের মধ্যকার জয়ী দল।
সংক্ষিপ্ত স্কোর:
শাইনপুকুর: ১৮১/৭ (সাব্বির ৪৭, আফিফ ৬৫, হৃদয় ২৪, শুভাগত ৩১; শাকিল ৪/২৮, শহিদুল ২/২৫, ইলিয়াস ১/২৭)
শেখ জামাল: ১৮২/৫ (ফারদিন ২২, ইমতিয়াজ ১৩, হাসান ১১, নাসির ১৬, সোহান ৪৩*, জিয়া ৭২*; সোহরাওয়ার্দী ২/৩১)