-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আফগান সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করছেন ক্রিকেটাররা। ১৩ মে থেকে শুরু হয়েছে টাইগারদের ক্যাম্প। রশিদকে সামলানোর জন্য নিজ তাগিদেই পরিকল্পনা করছেন ব্যাটসম্যানরা। কয়েকদিন আগেই তামিম জানিয়েছেলেন বিপিএলের অভিজ্ঞতা এই সিরিজে কাজে দিবে দলের ব্যাটসম্যানদের। এবার মুশফিক জানালেন নিজের প্রস্তুতির কথা।
রশিদের মত লেগ স্পিনারকে আসন্ন সিরিজে সামলানোর জন্য নেটে নিয়মিত জুবায়ের হোসেন লিখনের বল খেলছেন দলের এই অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যান। টাইগারদের প্রাথমিক দলে জুবায়ের লিখন না থাকলেও নিজ তাগিদেই দলের ক্রিকেটারদের সঙ্গে অনুশীলন করছেন বাংলাদেশের এই লেগ স্পিনার। তাছাড়া আগের চেয়ে জুবায়ের বোলিংয়ে অনেক উন্নতি করেছে জানিয়েছেন মুশফিক।
‘লিখন আগের চেয়ে অনেক ভালো বোলিং করছে। গত তিন-চার দিন ওকে খেলেছি। আমার কাছে মনে হয়েছে সে এরই মধ্যে প্রমাণ করেছে। রশিদ খানের সঙ্গে মিল হলো ও অনেক জোরে বোলিং করে। এই বলের অনুশীলনটা করলে অবশ্যই কাজে দেবে।’
তিনি আরও যোগ করেন, ‘এটা অনেক সহায়ক হয়ে থাকে। শুধু এই সিরিজে নয়, আপনারা যদি খেয়াল করেন আমরা যেকোনো সিরিজের আগেই প্রতিপক্ষের সেরা বোলার কী রকম হয়, ওই রকম নির্দিষ্ট বোলার আমাদের দেশে আছে কি না বা কাছাকাছি মানের আছে কি না, তাকে নিয়ে এসে চেষ্টা করি প্রস্তুতি নিতে। পুরোপুরি না হলেও অন্তত একটা অভ্যাসে পরিণত হয়।’
আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে এই মাসের শেষের দিকে দেশ ছাড়বে বাংলাদেশ দল। আগামী মাসের ৩ জুন দেরাদুনে হবে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ ৫ জুন এবং সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে ৭ জুন।