-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

লোভে পাপ, পাপে মৃত্যু! কথাটা যেন সত্যই। তেমনই লোভে পা দিয়েছিলেন হায়দরাবাদের পাঞ্জাগুট্টার এক যুবক। আইপিএলে জুয়ার লোভই যেন প্রাণ কেড়ে নিলো ১৯ বছর বয়সী এক যুবকের। জুয়াতে টাকা হারিয়ে নিজ ঘরেই আত্মহত্যা করেন সনু কুমার যাদব। সকাল বেলায় তার কক্ষের সবাই যখন রুম থেকে বেরিয়ে গিয়েছিল এরপরেই আত্মহত্যা করেন ওই যুবক।
পাঞ্জাগুট্টার পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী লকডাউনের সময় বাড়িতে গিয়েছিলেন সনু কুমারের বড় ভাই অর্জুন কুমার। লকডাউন শিথিল হওয়ার পর ভাইয়ের সঙ্গে ঝাড়খণ্ড থেকে হায়দরাবাদে পা রাখেন সনু কুমার যাদব নামক ওই ১৯ বছর বয়সী যুবক। হায়দরাবাদ এসে ডাবের ব্যবসা শুরু করেন তিনি। সবই যেন ঠিক চলছিল তার তবে হঠাৎ সব এলোমেলো হয়ে যায় আইপিএল আরম্ভ হওয়ার পর।
ডাবের ব্যবসার পাশাপাশি আরও বেশি টাকা আয় করতে চেয়েছিলেন সনু। যার কারণে জড়িয়ে যান জুয়ার সঙ্গে। আইপিএলে নিয়মিতই জুয়া খেলতেন ওই ১৯ বছর বয়সী যুবক। তবে লাভের চেয়ে ক্ষতির মুখেই বেশি পড়তে হয়েছে তাকে। একটা সময় জুয়া খেলতে বন্ধুদের কাছ থেকেও টাকা ধার নেওয়ার অভিযোগ উঠে তার নামে।
তবে নিয়মিত লোকসানের মুখ দেখা এবং ঋণের বোঝা সামলাতে না পেরে মঙ্গলবার সকালে ওয়াশরুমে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে তার। এর আগে ৩ নভেম্বর একটি অভিযোগ পেয়েছিল স্থানীয় পুলিশ। এই বিষয় নিয়ে আরও তদন্ত হচ্ছে বলে জানায় স্থানীয় পুলিশ।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 