-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ইনিংস শেষে ভারতের ক্রিকেটারদের কাছ থেকে অভিনন্দন পান কুক। ©গেটি ইমেজেস[/caption]
২ উইকেটে ১১৪ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। জো রুট এবং অ্যালেস্টার কুক মিলে এগিয়ে নিয়ে যান দলকে। তাদের দুর্দান্ত জুটিতে ভর করে লিডকে বড় করতে থাকে ইংল্যান্ড। লিড চলে যেতে থাকে কোহলিদের ধরাছোঁয়ার বাইরে। অর্ধশতক থেকে মাত্র চার রান দূরে থেকে খেলা শুরু করেছিলেন কুক। পেয়ে যান দ্রুত। তার দেখানো পথ অনুসরণ করেন অধিনায়ক জো রুট।
অর্ধশতক পার করে নেমেছিল এ জুটি। চতুর্থদিন একশ' রান ছাড়িয়ে পার করল দেড়শ' রানের চৌকাঠও। ভারতের ফিল্ডারদের ক্লান্ত করে লিডকে সমৃদ্ধ করতে থাকেন কুক আর রুট। ৭৬ রানের মাথায় কুমার সাঙ্গাকারাকে ছাড়িয়ে টেস্ট ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক হন কুক। হয়ে যান টেস্টের বাঁহাতি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক।
লাঞ্চের আগেই শতক তুলে নেন অ্যালেস্টার কুক। নিজের সর্বশেষ ইনিংসে ৩৩তম টেস্ট শতক তুলে নেন অ্যালেস্টার কুক। কোনো উইকেট না হারিয়েই দিনের প্রথম সেশন পার করে দেয় ইংল্যান্ড। রেগি ডাফ, বিল পন্সফোর্ড, গ্রেগ চ্যাপেল ও মোহাম্মদ আজহারউদ্দিনের পর মাত্র পঞ্চম ক্রিকেটার হিসেবে অভিষেক আর বিদায়ী টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়েন কুক।
এক যুগ আগে ভারতের বিপক্ষেই নাগপুরে অভিষেক হয়েছিল কুকের। ঐ টেস্টের প্রথম ইনিংসে অর্ধশতক ও দ্বিতীয় ইনিংসে শতক হাঁকিয়েছিলেন কুক। নিজের শেষ টেস্টে একই প্রতিপক্ষের বিপক্ষে ঘটালেন সেই কীর্তির পুনরাবৃত্তি। এক যুগ আগে যেই কুক দিয়েছিলেন আগমনী বার্তা, দিয়েছিলেন সামর্থ্যের জানান সেই কুক এক যুগ পর জানালেন বিদায়। জানিয়ে দিলেন বিদায় বেলায়, তিনি ফুরিয়ে যাননি।
শতক তুলে দেন অধিনায়ক জো রুটও। অভিষিক্ত হনুমা বিহারির বলে ১২৫ রান করে দলীয় ৩২১ রানের মাথায় ফিরে যান জো রুট। পরের বলেই পরিসমাপ্তি ঘটে অ্যালেস্টার কুকের শেষ ইনিংসের। ১৪৭ রান করে বিহারির বলে রিশাভ পান্টের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান অ্যালেস্টার কুক। ১৪ চারে ২৮৬ বলে ১৪৭ রান করে ফিরে যান কুক।
এরপর দ্রুত ফিরে যান জনি বেয়ারস্টো। মোহাম্মদ সামির বলে ১৮ রান করে বোল্ড হন তিনি। পরের ওভারে রানের খাতা খোলার আগেই জস বাটলার হন রবিন্দ্র জাদেজার শিকার। ব্যাটিংয়ে নেমে দ্রুতগতিতে রান তুলেন বেন স্টোকস। ৫ চার ও ১ ছক্কায় ৩৬ বলে ৩৭ রান করেন স্টোকস। ৩৯৭ রানের মাথায় তিনি ফিরেন জাদেজার বলে। এরপর স্যাম কারান ২১ রান করে হন হনুমার তৃতীয় শিকার। লোয়ার অর্ডারে আদিল রশিদ ৩ চারে করেন ১৪ বলে ২০ রান। ৮ উইকেটে ৪২৩ রান করে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড।
শেষ বিকেলে ১৮ ওভার ব্যাটিং করতে নেমে যেন হিমশিম খেয়েছে ভারত। তৃতীয় ওভারেই শিখর ধাওয়ানকে এলবিডব্লিউ করেছেন জেমস অ্যান্ডারসন। ঐ ওভারের শেষ বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন চেতেশ্বর পুজারাও। পরের ওভারে আঘাত হানেন। স্টুয়ার্ট ব্রডের বলে বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে ক্যারিয়ারের তৃতীয় গোল্ডেন ডাকের তিক্ত স্বাদ পান কোহলি। ভারতের রানের চেয়ে তখন উইকেট বেশি। ২ রানেই নেই ৩ উইকেট।
এরপর বাকি সময় নিরাপদে কাটান লোকেশ রাহুল ও আজিঙ্কা রাহানে। দিনশেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৫৮।
সংক্ষিপ্ত স্কোরঃ 




