-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

রবিবার দেশজুড়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উমরাহ হজ শেষ করে ইতোমধ্যে দেশে ফেরা সাকিব সচেতন নাগরিকের মতই ভোট প্রয়োগের মাধ্যমে অংশ নেন নির্বাচনে।
ব্যালট বাক্সে ব্যালট পেপার অন্তর্ভুক্ত করার একটি ছবি সংযুক্ত করে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেইজ থেকে দেওয়া এক পোস্টে সাকিব লিখেন, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’।
পোস্ট করার ৪০ মিনিটের মধ্যেই সাকিবের এই পোস্টে ৪০ হাজারেরও বেশি প্রতিক্রিয়া জমা পড়েছে।
ছবির সাথে সংযুক্ত ক্যাপশন থেকে এটি স্পষ্ট- সাকিব ভোট দিয়েছেন ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগকেই। এর আগে গত ১০ ডিসেম্বর রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে একটি অনুষ্ঠানে প্রকাশ্যে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়েছিলেন সাকিব।
সাকিব বলেছিলেন, ‘গ্যালারির দর্শকেরা (উইন্ডিজ সিরিজ চলাকালে) কমপক্ষে আট-দশবার নৌকা নৌকা বলে চিৎকার করেছে। আমি নিশ্চিত, সারা দেশের মানুষই এমন কাজ করবেন এবং উন্নয়নের ধারাটা অব্যাহত রাখবেন। ৩০ ডিসেম্বর অবশ্যই উন্নয়নের পক্ষে সকাল থেকে ভোট দেবেন। আমরা সবাই জানি, আমরা কাকে ভোট দেব। অবশ্যই আমরা নৌকাকে ভোট দেব।’
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ ইতোমধ্যে সমাপ্ত হয়েছে। রবিবার (৩০ ডিসেম্বর) সকাল আটটা থেকে শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত চলে ভোট গ্রহণ। দেশের ৩০০টি আসনের মধ্যে স্থগিত হওয়া একটি আসন ছাড়া বাকি ২৯৯টি আসনেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে প্রথমবারের মত অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। রবিবার দুপুরে স্ত্রী সুমনা হক সুমিকে নিয়ে নড়াইল টেকনিক্যাল কলেজ কেন্দ্রে ভোট দেন মাশরাফি।
সাকিবের সেই ফেসবুক পোস্ট দেখুন-