-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

রবিবার (১৪ মার্চ) মিরপুরে সিসিডিএমের সাথে সভায় বসে ক্লাবগুলো। সেখানে টি-টোয়েন্টি ফরম্যাটে ৬ মে থেকে ডিপিএল শুরুর সিদ্ধান্ত হলেও খেলোয়াড়দের পারিশ্রমিক কমানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি।
দেশের জনপ্রিয় এই লিগটি সাধারণত ওয়ানডে ফরম্যাটেই হয়। করোনার কারণে কম সময়ে শেষ করতে লিগ, ২০২০ সালে গঠিত দলগুলোর স্কোয়াড নিয়েই। এজন্য ফরম্যাট বদলে হয়ে যাচ্ছে টি-টোয়েন্টি। সেক্ষেত্রে ক্লাবগুলোর কথা বিবেচনা করে উচ্চ পারিশ্রমিকে দল পাওয়া ক্রিকেটারদের পারিশ্রমিক কমতে পারে।
তবে অনূর্ধ্ব ৫ লাখ টাকা পারিশ্রমিকের খেলোয়াড়দের পারিশ্রমিক না কমানোর জন্য ক্লাবগুলোকে অনুরোধ করেছে সিসিডিএম। কিছু দলের বেশিরভাগ ক্রিকেটারই এই মূল্যসীমার।
সভা শেষে সিসিডিএম প্রধান কাজী ইনাম আহমেদ বলেন, 'খেলোয়াড়দের বিভিন্ন গ্রেড থাকে। কারও ৫ লাখ, কারও ৬ লাখ, কারও ১০ বা ১৫ লাখ থাকে। আমাদের যে সুপারিশ ছিল- যেসব খেলোয়াড়ের পারিশ্রমিক ৫ লাখের নিচে, তাদের ক্ষেত্রে কমানো হবে না। আমি এ ব্যাপারে এখনো ফাইনাল সিদ্ধান্ত দিতে পারব না। এই ব্যাপারে আবারও ক্লাবগুলোর সঙ্গে বসতে হবে, কোয়াবের সাথে আলোচনা শেষে বোর্ডের সঙ্গে আবারও বসতে হবে।'
এর আগে কাজী ইনাম জানিয়েছিলেন, খোদ খেলোয়াড়রাই পারিশ্রমিক কমিয়ে হলেও খেলা আয়োজনের অনুরধ করেছিলেন। রবিবারই ফের একই দাবি করলেন। তিনি আরও বলেন, 'খেলোয়াড়দের কিছু মতামত রয়েছে সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। এদিকে ক্লাবদেরও অনেক মতামত রয়েছে। কারণ এই মহামারিতে তারাও অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে। অনেক স্পন্সর আছে, তারাও কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে। সবগুলো বিষয় দেখে আমরা বোর্ড সভাপতির সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নিব। সেটা যেকোনো এডজাস্টমেন্ট হবে। হলে কতটুকু এডজাস্টমেন্ট হবে সেটার এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।'