-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আগে এ রেকর্ডটি ছিল তারই সতীর্থ শুভাগত হোম চৌধুরীর দখলে। ২০১৯ সালে ঢাকা প্রিমিয়ার লিগ টি-২০ টুর্নামেন্টে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৩২০ স্ট্রাইক রেটে ১০ বলে ৩২ রানের ইনিংস খেলেছিলেন শুভাগত হোম। ঐ ইনিংসে হাঁকিয়েছিলেন দুইটি চার আর তিনটি ছক্কা। ৩২০ স্ট্রাইক রেটের ইনিংস খেলে হয়েছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেটের ইনিংসের মালিক।
পরের ম্যাচেই নিজের রেকর্ড নিজেই ভাঙেন হোম। মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৪ চার আর ৬ ছক্কায় ১৮ বলে ৫৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন হোম। সেই ইনিংসে স্ট্রাইক রেট ছিল ৩২২.২২।
সোমবার ৩৩৩.৩৩ স্ট্রাইক রেটে ৯ বলে ৩০ রান করে হোমকে ছাড়িয়ে গিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ১৫ তম ওভারে পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামেন তিনি। প্রথম বলে নেন সিঙ্গেল। ১৬ তম ওভারে পেসার শরীফুল ইসলামের বলে রিয়াদ মারেন টানা তিন ছক্কা। পরের দুই বলে নেন তিন রান। এরপর সঞ্জিত সাহার ওভারের প্রথম দুই বলে দুই চার মারেন রিয়াদ। পরের বলে ডাউন দ্যা উইকেটে এসে ছক্কা হাঁকাতে উড়িয়ে মারেন তিনি। কিন্তু সঞ্জিত সাহার খাটো লেন্থের বলটিকে বাউন্ডারির ওপারে ফেলতে পারেননি তিনি। জমা পড়ে সৌম্য সরকারের হাতে। শেষ হয় রিয়াদ ঝড়ের।
টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ স্ট্রাইক রেটের ইনিংসের মালিক আন্দ্রে রাসেল। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ৪৮৩.৩৩ স্ট্রাইক রেটে ৬ বলে ২৯ রানের ইনিংস রয়েছে রাসেলের।