-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
সিরিজে এখন পর্যন্ত একটি ম্যাচও হারেনি 'অপরাজিত' বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ফাইল ছবি[/caption]
অপরাজিত বাংলাদেশের বিপক্ষে এদিন টস জেতে ভারতীয়রা। অনীশ্বর গৌতমের দল টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। যদিও স্কোরবোর্ডে মাত্র ২ রান জড়ো করতেই একটি উইকেট হারিয়ে ফেলে সফরকারী দল।
অতিরিক্ত খাতে দুই রান আদায়ের পর প্রথম লিগ্যাল ডেলিভারিতে বাংলাদেশের ওপেনার মাহফিজুল ইসলামকে বোল্ড করেন ধানুশ গৌদা। এরপর দলের হাল ধরেন আরেক ওপেনার ইফতেখার হোসেন ও ওয়ান ডাউনে নামা প্রান্তিক নওরোজ নাবিল।
সিরিজ জুড়ে দুর্দান্ত ফর্মে থাকা নাবিলকে নিয়ে ইফতিখার দলীয় অর্ধশতকের পথে হাঁটছিলেন। তবে দলীয় ৪২ রানে সাজঘরে ফিরতে হয় নাবিলকে। রবি কুমারের বলে বোল্ড হওয়ার আগে ২৫ বলে ২৮ রান করেন তিনি। ৩টি চার ও ২টি ছক্কায় ঝড়ো ইনিংসের সূচনা করলেও প্রত্যাশা অনুযায়ী ইনিংস বড় করা হয়নি।
ইফতেখারের সাথে বর্তমানে ক্রিজে লড়ছেন আইচ মোল্লা। ইফতেখার ৩৩ বলে ১৭ ও আইচ ১১ বলে ৬ রান করে অপরাজিত রয়েছেন। ১১.৪ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৬২ রান।
সংক্ষিপ্ত স্কোর
টস : ভারত অনূর্ধ্ব-১৯ 'বি' দল
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ৬২/২ (১১.৪ ওভার)
নাবিল ২৮, ইফতেখার ১৭*, আইচ ৬*
রবি ১৩/১, ধানুশ ৩৬/১