-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

অ্যান্টিগা টেস্টে বাংলাদেশ উদযাপনের উপলক্ষ্য পেয়েছে খুব কমই! ছবি: এএফপি[/caption]
সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর’র সাথে আলাপকালে অভিজ্ঞ এই ক্রিকেট ব্যক্তিত্ব বলেন, বাংলাদেশ অতীতে যে দুর্দান্ত মুহূর্ত পার করেছে সেটি এখন দলের মধ্যে নেই। নাফীস বলেন, ‘বাংলাদেশ টিমটাকে বেশ কিছুদিন ধরে অগোছালো মনে হচ্ছে। ক্লান্তও মনে হচ্ছে। এবং কিছুটা মোটিভেশনেরও অভাব, আমি ফিল করছি। নইলে যেরকম দুর্দান্ত একটা সময় আমরা পার করেছি এরপর কিন্তু বেশ কিছুদিন থেকেই অস্থিরতা কাজ করছে।’
নাফীসের মতে, গত বছরের শেষদিকে তৎকালীন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে চলে যাওয়ার পর দলের দুরাবস্থা শুরু হয়েছে টিম টাইগারে। যা শুধু মাঠের ভেতরেই নয়, যথারীতি বাইরেও, ‘হাথুরুসিংহে চলে যাওয়ার পর থেকে আমাদের দলটা গুছিয়ে উঠতে পারছে না। আমার দৃষ্টিতে- পর্যাপ্ত প্রিপারেশনও হচ্ছে না। তো সবকিছু মিলিয়ে বাংলাদেশের পারফরম্যান্স মাঠের ভেতর বা মাঠের বাইরে কিছুটা অগোছালো।’
সবকিছু মিলিয়ে নাফীস মনে করছেন, উইন্ডিজ সিরিজটি বাংলাদেশের জন্য সহজ হবে না মোটেও। আর তাই অ্যান্টিগা টেস্টের মত অপ্রত্যাশিত ফলাফল অপেক্ষা করতে পারে সামনের দিনগুলোতেও!
নাফীস বলেন, ‘এই সিরিজটি বেশ কঠিন হবে বাংলাদেশের জন্য। উইন্ডিজ শ্রীলঙ্কাকে সিরিজ হারিয়েছে। তারা খুবই সুগঠিত দল। তাদের ব্যাটিং লাইনআপ- সবাই মিলে ব্যাটিং করে। বোলিং লাইনআপ- সবাই মিলে বোলিং করে। এরকম এক বা দুইজন ক্রিকেটার ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।’
তিনি আরও বলেন, ‘তারা সবাই মিলে চেষ্টা করছে এবং তাদের খেলার মধ্যে পরিকল্পনা আমি দেখতে পারছি। তারা পরিকল্পনা করেছে, উইকেট তৈরি করেছে সেরকম করে। তাদের খেলার ধরণটা ওরকম। আর অবশ্যই তারা সুবিধা তো নিবেই। আমার মনে হয় বাংলাদেশের এই পরিস্থিতি থেকে উঠে দাঁড়ানো খুব কষ্টকর হবে।’