-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বৃষ্টির কারণে প্রতি ইনিংস থেকে কেটে নেওয়া হয় ১১ ওভার। ম্যাচ সংক্ষিপ্ত করে আনা হয় ৯ ওভারে। দক্ষিণ আফ্রিকা নারী দলের ৬৪ রানের জবাবে বাংলাদেশ নারী দল করে ৪১ রান।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধ্বান্ত গ্রহণ করেন বাংলাদেশের অধিনায়ক। বোলিংয়ে এসে দলকে দ্বিতীয় ওভারেই আনন্দে ভাসান অধিনায়ক নিজেই। সালমা খাতুনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন ওপেনার লিজেলি লি। দলীয় ১১ রানের মাথায় প্রথম উইকেট হারায় প্রোটিয়ারা।
নিজের পরের ওভারে আবারও আঘাত হানেন সালমা খাতুন। সুন লুস স্টাম্পিংয়ের শিকার হয়ে ফিরে যান ৭ বলে ৫ রান করে। ২৮ রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন ঘটে স্বাগতিকদের। তবে আরেক ওপেনার তাজমিন ব্রিটস সচল রেখেছিলেন দলের রানের চাকা। তৃতীয় উইকেটে তাজমিন ব্রিটসকে সঙ্গ দেন অধিনায়ক ডেন ভ্যান নিকার্ক। দুজন মিলে যোগ করেন ২৭ রান। ১০ বলে ১২ রান করে ভ্যান নিকার্ক রান আউট হলে এ জুটি ভাঙে। ঐ ওভারেই রুমানা আহমেদ ফিরিয়ে দেন তাজমিন ব্রিটসকে। ২২ বল মোকাবেলা করে তাজমিন করেন ইনিংস সর্বোচ্চ ২৯ রান। তার ইনিংসে ছিল তিনটি চার।
কোল ট্রায়ন এবং ম্যারিজ্যান ক্যাপ মিলে দলের ইনিংস শেষ করেন। নির্ধারিত নয় ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৬৪ রান করে দক্ষিণ আফ্রিকা নারী দল। দুই উইকেট লাভ করেন সালমা খাতুন। রুমানা আহমেদ শিকার করেন একটি উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ নারী দল। অভিষিক্ত মুর্শিদা খাতুন ইনিংস সূচনা করতে নেমে ফিরে যান মাত্র এক রান করে। দ্বিতীয় ওভারে দলীয় ২ রানের মাথায় ম্যারিজ্যান ক্যাপের বলে উইকেটরক্ষক লিজেলি লির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান মুর্শিদা।
পরের ওভারেই ফারজানা হককে ফিরিয়ে দেয় আয়াবোঙ্গা খাকা। এ ডানহাতি পেসারের বলে উইকেটরক্ষক লিকে ক্যাচ দিয়ে বিদায় নেন ফারজানা। মাত্র ২ রান করেন তিনি। এরপর রুমানা আহমেদ হন রাইসিবে এনটোজাখের শিকার। ৭ বলে ৬ রান করে ব্রিটসের হাতে তালুবন্দী হন রুমানা আহমেদ। রুমানার বিদায়ের পরের ওভারে আবারো উইকেট হারায় বাংলাদেশ নারী দল। ওপেনার শামীমা হন আয়াবোঙ্গা খাকার দ্বিতীয় শিকার। ১৭ বলে ইনিংস সর্বোচ্চ ১২ রান করেন শামীমা।
ঐ ওভারে নিগার সুলতানাকেও সাজঘরে ফেরত পাঠান খাকা। ৪ বলে ৩ রান করে বিদায় নেন নিগার সুলতানা।
শুরু থেকেই বাংলাদেশের রানের চাকার লাগাম ধরে রেখেছিল দক্ষিণ আফ্রিকার নারীরা। শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশের ব্যাটারদের ওপর আধিপত্য বিস্তার করেছে স্বাগতিকদের বোলাররা। নয় ওভারে বাংলাদেশের ইনিংসে নেই একটিও বাউন্ডারি। শুরু থেকেই চাপে থাকা বাংলাদেশ নারী দলের ইনিংস যত এগিয়েছে তত বেড়েছে বল আর রানের টানাপোড়েন।
শেষদিকে ১০ বলে ১০ রানের ইনিংস খেলেন ফাহিমা খাতুন। ওপেনার শামীমার পর ফাহিমা ছাড়া আর কেউ পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরে। জাহানারা আলম করেন ৩ এবং পান্না ঘোষ ২ রান করে অপরাজিত ছিলেন। দক্ষিণ আফ্রিকার খাকা শিকার করেন তিন উইকেট। দুই ওভারে ১০ রান দিয়ে তিন উইকেট শিকার করে ম্যাচসেরাও হন তিনি। ম্যারিজানে ক্যাপ দুই উইকেট এবং রাইসিবে এনটোজাখে এক উইকেট লাভ করেন।
সংক্ষিপ্ত স্কোর ঃ
দক্ষিণ আফ্রিকা নারী দল ৬৪/৪, ৯ ওভার
ব্রিটস ২৯, নিকার্ক ১২, লি ৯
সালমা ২/১৮, রুমানা ১/১৩
বাংলাদেশ নারী দল ৪১/৬, ৯ ওভার
শামীমা ১২, ফাহিমা ১০*, রুমানা ৬
খাকা ৩/১০, ক্যাপ ২/৮, এনটোজাখে ১/১০





