-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ট্রেন্ট বোল্ট। ফাইল ছবি[/caption]
তিন দিনব্যাপী নিউজিল্যান্ড ক্রিকেট অ্যাওয়ার্ডসের প্রথম দিনে দেশটির টি-টোয়েন্টির ফরম্যাটের বর্ষসেরা ক্রিকেটার হিসেবে পেসার ট্রেন্ট বোল্টের নাম ঘোষণা করা হয়। চলমান মহামারিতে স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় রেখে অনুষ্ঠানটির সকল আয়োজন ভার্চুয়াল মাধ্যমে সম্পন্ন হচ্ছে। আইপিএলের কারণে দেশের বাইরে থাকা বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড় বোল্টও যুক্ত ছিলেন ঐ ভার্চুয়াল মাধ্যমে।
বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়ার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বোল্ট বলেন, 'টি-টোয়েন্টি এমন একটি ফরম্যাট যা সত্যিই আমি উপভোগ করি এবং আরও ভালো বোলার হওয়ার জন্য প্রতিনিয়ত নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। এই পুরস্কারটি জিততে পারা অসাধারণ একটা ব্যাপার এবং এটা পেয়ে সত্যিই আমি কৃতজ্ঞ বোধ করছি।'
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বোল্টের দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি এই পুরস্কার। পুরো টুর্নামেন্ট জুড়েই অসাধারণ বোলিং করেন এই কিউই পেসার। বিশ্বকাপে নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি ১৩ উইকেট শিকার করে নিউজিল্যান্ডকে ফাইনালে নিয়ে যাওয়ার পথে মুখ্য ভূমিকা পালন করেন বোল্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে কিউইদের রানার্সআপ তকমা জুটলেও ফাইনাল ম্যাচেও উজ্জ্বল ছিলেন এই পেসার। বোল্টের বোলিং তোপের মুখে সেদিন জয়ের জন্য অজিদের ইনিংসের ১৯তম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল।
উল্লেখ্য, তিন দিনব্যাপী নিউজিল্যান্ড ক্রিকেট অ্যাওয়ার্ডসের আগামী দুই দিন ওডিআই, টেস্টের পাশাপাশি দেশটির ঘরোয়া ক্রিকেটের বর্ষসেরা পারফর্মদের নাম ঘোষণা করা হবে। এমনকি পুরস্কারপ্রাপ্তদের ক্যাটাগরিতে থাকবেন আম্পায়ারও।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 