-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
সাকিবের হাতের ব্যান্ডেজ খোলা হবে আগামী শনিবার (১০ ফেব্রুয়ারি)। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশ মাঠে নামবে সাকিবের ব্যান্ডেজ খোলার দুই দিন আগে (৮ ফেব্রুয়ারি)। তাই স্বভাবতই দ্বিতীয় টেস্টে থাকছেন না এই ক্রিকেটার। তবে টি-টোয়েন্টি সিরিজে ফেরার আশা ব্যক্ত করেছেন তিনি।
আজ (৫ ফেব্রুয়ারি) ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ইয়ন্ডার মিউজিক অ্যাপের উদ্বোধন করেন সাকিব আল হাসান। সেখানে সাংবাদিকদের সাথে কথোপকথনে নিজের ফেরা নিয়ে সাকিব বলেন, 'ঢাকা টেস্টের তৃতীয় দিন (১০ ফেব্রুয়ারি) আমার হাতের ব্যান্ডেজ খোলা ও সেলাই কাটার কথা। ডাক্তার বলেছেন, সেদিন থেকেই হাত নড়াচড়া করাতে পারবো। তবে তখনই বলা যাবে না আমি খেলতে পারবো কি না। নড়াচড়া করার পর দুই-তিন দিন পর যদি দেখি খেলার অবস্থা আছে তাহলে প্রথম টি-টিয়েন্টি খেলবো।'
টেস্টের পর শ্রীলঙ্কার বিপক্ষে দুইটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ১৫ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি, এরপর ১৮ ফেব্রুয়ারি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি।
উল্লেখ্য, ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিংয়ের সময় গুরুতর চোট পান সাকিব। ম্যাচের প্রথম অর্ধের ৪১তম ওভারে মুস্তাফিজের প্রথম বলে শ্রীলঙ্কান অধিনায়ক দীনেশ চান্দিমালকে রান আউটের জন্য থ্রো করার সময় বাম হাতে আঙুলের নিচে ব্যাথা পান সাকিব। সাথে সাথেই মাঠের বাইরে চলে যান তিনি। যার ফলে সেই ম্যাচে আর মাঠে নামা হয়নি সাকিবের। ম্যাচে নিজের ১০ ওভারের বোলিং কোটাও পূরণ করা হয় নি এই অলরাউন্ডারের। পাশাপাশি ব্যাট হাতেও নামতে পারেন নি সাকিব। এদিকে চোট গুরুতর কিনা সেটি জানতে কিছু সময় পর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সাকিবকে। এক্স-রে করানোর পর ডাক্তাররা জানিয়েছিল, আঙুলের নিচে ফেঁটে গিয়েছে। যার ফলে দেয়া হয়েছিল কয়েকটি সেলাই। পাশাপাশি হাতে ব্যান্ডেজ লাগানো হয়। সেই ব্যান্ডেজ খোলা হবে ১০ ফেব্রুয়ারি।