-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

রোববার আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে আইরিশদের ২১১ রানের টার্গেট দেয় আফগানরা। জবাবে ১৭৮ রানে থামে আইরিশদের ইনিংস। ৩২ রানে জিতে আইরিশদের সিরিজে হোয়াইটওয়াশ করে আফগানরা। ২১০ রান তাড়ায় ৮ উইকেটে ১৭৮ রান করে আয়ারল্যান্ড। তাদের বিপক্ষে এটি আফগানদের টানা দশম জয়।
সপ্তম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেন রশিদ। প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে পেলেন টানা চার বলে উইকেট।
দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে উসমান গনির সঙ্গে ৪৬ রানের উদ্বোধনী জুটিতে আফগানিস্তানকে ভালো শুরু এনে দেন হজরতউল্লাহ জাজাই। আগের ম্যাচে খুনে ব্যাটিংয়ে সেঞ্চুরি করা জাজাই শুরু করেছিলেন এই ম্যাচেও। তবে এবার ৩১ রানে ফিরে যান তিনি। দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তানকে পথ দেখান নবি। এই অলরাউন্ডার সাত ছক্কা ও ছয় চারে ফিরেন ৩৬ বলে ৮১ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে।
বড় রান তাড়ায় শুরুতেই পল স্টার্লিংকে হারায় আয়ারল্যান্ড। দ্বিতীয় উইকেটে অ্যান্ডি বালবার্নির সঙ্গে ৯৬ রানের জুটিতে দলকে আশার আলো দেখান। ৭ চারে ৩৩ বলে ৪৭ রান করা বালবার্নিকে বোল্ড করে বিপজ্জনক হয়ে উঠা জুটি ভাঙেন জিয়াউর রহমান।
জয়ের জন্য শেষ ৫ ওভারে ৬৯ রান প্রয়োজন ছিল আয়ারল্যান্ডের। সেই পাঁচ ওভারের তিনটি ছিল রশিদের। তাই একটু এগিয়ে ছিল আফগানিস্তানই। তবে ও’ব্রায়েন ক্রিজে থাকায় আশায় ছিল আইরিশরা।
১৬তম ওভারে বোলিংয়ে ফিরে শেষ বলে ও’ব্রায়েনকে কট বিহাইন্ড করে শিকার ধরেন রশিদ। ৪৭ বলে তিন ছক্কা ও পাঁচ চারে ৭৪ রান করে ফিরেন ও’ব্রায়েন। পরের ওভারের প্রথম দুই বলে আফগান লেগ স্পিনার তুলে নেন ডকরেল ও শেন গেটকেটের উইকেট। হয়ে যায় হ্যাটট্রিক। পরের বলে ফেরান সিমি সিংকে। নিজের শেষ ওভারে ফিরে বিদায় করেন জন লিটলকে।
২৭ রানে পাঁচ উইকেট নেন রশিদ। টি-টোয়েন্টি আগের পাঁচ উইকেট ছিল আয়ারল্যান্ডের বিপক্ষেই। ২০১৭ সালের মার্চে গ্রেটার নয়ডায় ৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন সময়ের অন্যতম সেরা এই স্পিনার।
শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস, 