-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ক্রিকেট মান্থলিকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রেন্ডন ম্যাককালাম বলেন, "আমি দৃঢ় বিশ্বাস করি যে টেস্ট ক্রিকেট সামনে আর টিকবে না। এর কারণ হলো খুব অল্প সংখ্যক দল এটি খেলতে পারে।"
টেস্ট ক্রিকেটের প্রতি ভালোবাসা থাকলেও বাস্তবতা মেনে নিয়েছেন বলে জানিয়েছেন ম্যাককালাম। টেস্টকে ক্রিকেটের বিশুদ্ধ রূপ বলে মানেন তিনি। কিন্তু নিজেকে বাস্তববাদী হিসেবে আখ্যা দিয়ে ম্যাককালাম বলেন, "আমি একজন বাস্তববাদী। মানুষ বদলে যাচ্ছে। শুধু খেলা দেখতে আসা নয়, মানুষ টিভিতেও টি-টোয়েন্টি দেখছে। আমাদের সমাজ বদলে যাচ্ছে, তাই নয়? মানুষের হাতে টেস্ট ক্রিকেট দেখার মতো চার-পাঁচ দিন সময় থাকে না। তারা প্রথম সেশনটা দেখতে পারে। যদি খেলা উত্তেজনাপূর্ণ হয় তাহলে পঞ্চম দিনের শেষ সেশনটা দেখে।"
ম্যাককালাম জানান তিনি এমন অনেক ক্রিকেটার দেখেছেন যারা দলের জন্য টেস্ট না খেলে ফ্র্যাঞ্চাইজির হয়ে টি-২০ খেলেন।
২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ম্যাককালাম। নিউজিল্যান্ডের হয়ে খেলেন ১০১ টেস্ট, ২৬০ ওয়ানডে এবং ৭১ টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। এখন দেশ-বিদেশের নানান প্রান্তে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ খেলে বেড়ান ম্যাককালাম। আইপিএল, বিবিএল, সিপিএল, পিএসএল, বিপিএল- সব লিগেই খেলার অভিজ্ঞতা রয়েছে তার। টি-২০ ক্রিকেটে নয় হাজারের বেশি রান করা ম্যাককালাম দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। বর্তমানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএল খেলছেন ম্যাককালাম।
সময়টা খুব একটা ভালো যাচ্ছে না তার। ছয় ম্যাচে ১৪৪.৩১ স্ট্রাইক রেটে আইপিএলের চলতি আসরে এখন পর্যন্ত করেছেন ১২৭ রান।





