-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারত বড় ব্যবধানে হেরেছিল কিন্তু জাদেজার ব্যাটে এসেছিল ঝড়ো ইনিংস। সেই ফর্ম তিনি ধরে রাখেন তৃতীয় ওয়ানডে এবং প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও। পরের এই দুইটি ম্যাচেই জয় পেয়েছে ভারত। তবে দলের অন্যতম এই ভরসাকে আর পরের দুইটি টি-টোয়েন্টি ম্যাচে পাচ্ছে না সফরকারীরা।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতের ইনিংসে ব্যাটিংয়ের সময় মিচেল স্টার্কের একটি বাউন্সারে মাথায় আঘাত পেয়েছিলেন জাদেজা। তাছাড়া হ্যামস্ট্রিংয়েও চোট পান তিনি। অস্ট্রেলিয়া ব্যাট করতে নামার আগে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছিল এই ম্যাচে আর খেলতে নামতে পারবেন না জাদেজা। তবে সেটি শুধু এই ম্যাচেই সীমাবদ্ধ থাকল না। পুরো টি-টোয়েন্টি সিরিজই শেষ হয়ে গেল এই অলরাউন্ডারের।
জাদেজা ছিটকে যাওয়ায় তার বদলে বাকি দুই টি-টোয়েন্টির জন্য ভারত দলে নিয়েছে পেসার শারদুলকে। ওয়ানডে স্কোয়াডে থাকা এই পেসার একদিনের ম্যাচের সিরিজের শেষ ম্যাচটি খেলার সুযোগ পেয়েছিলেন এবং ভালো করেছিলেন।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারত পেয়েছে ১১ রানের জয়। ব্যাট হাতে ২৩ বলে ৪৪ রানের দারুণ ইনিংস খেলেন জাদেজা। ম্যাচের দ্বিতীয় ইনিংসে তিনি ফিল্ডিং করতে নামতে না পারলে তার কনকাশন বদলি হিসাবে নেমে বাজিমাত করেন যুযবেন্দ্র চাহাল। ম্যাচসেরা ক্রিকেটারও নির্বাচিত হন এই লেগ স্পিনার।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 