-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আগে থেকেই ধারণা পাওয়া গিয়েছিল লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি দলে ডাক পেতে যাচ্ছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসরে বাজিমাত করা কয়েকজন তরুণ তারকা। তবে তার সংখ্যা যে এত হবে তা অনুমানও করতে পারেননি কেউ।
ঠিক কি কারণে আচমকা এত পরিবর্তন টি-টোয়েন্টি স্কোয়াডে? স্কোয়াড ঘোষণার পর এমন প্রশ্নই করা হলো টাইগারদের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে। যার উত্তর মিললো প্রধান নির্বাচকের চমকজাগানিয়া ব্যাখ্যাতে। ‘টি-টোয়েন্টি নতুন ফরম্যাট, সব খেলোয়াড় সব সংস্করণে খেললে...শারীরিকভাবে তো নিচ্ছে না। টেস্ট ম্যাচে দেখেন কত ক্লান্ত মনে হচ্ছিল খেলোয়াড়দের! আমাদের টেস্ট দলে বেশির ভাগ খেলোয়াড়ের জায়গা পোক্ত। টি-টোয়েন্টির মতো নতুন সংস্করণে নতুন খেলোয়াড় দিয়ে নতুনভাবে আমরা শুরু করতে চাই। নতুন খেলোয়াড়দের দেখার জন্য এই ফরম্যাটটা ভালো।’
একাধিক নতুন মুখের ভিড়ে দলে ডাক পেয়েছেন ত্রিদেশীয় সিরিজের পর টেস্ট সিরিজে খেলার সুযোগ না পাওয়া সৌম্য সরকার। এই ফরম্যাটে তার পুরনো ছন্দের কথা বিবেচনায় রেখেই তাকে দলে ফেরানো হয়েছে উল্লেখ করেছেন প্রধান নির্বাচক। দক্ষিণ আফ্রিকার মাটিতে জাতীয় দলের জার্সিতে নিজের খেলা শেষ দুই টি-টোয়েন্টিতে ৪৭ ও ৪৪ রানের দুটি অসাধারণ ইনিংস খেলেন এই ব্যাটসম্যান। যা তাকে জায়গা করে দিয়েছে টি-টোয়েন্টি স্কোয়াডে উল্লেখ করে প্রধান নির্বাচক আরও বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত টি-টোয়েন্টি সিরিজে সে সবচেয়ে ভালো খেলেছে। তাকে এই সংস্করণে তাই রেখেছি।’
ত্রিদেশীয় সিরিজ ও টেস্ট সিরিজ খোয়ানোর পর নতুন উদ্যমে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১৫ই ফেব্রুয়ারি রাজধানীর হোম অব ক্রিকেটে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর দু'দিনের ব্যবধানে দু'দলের মধ্যকার সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৮ই ফেব্রুয়ারি।