-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ভারত দলের অধিনায়কত্ব যখন সৌরভ গাঙ্গুলির কাঁধে তখন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় যুবরাজের। ওই সময় ভারত দলে রাহুল দ্রাবিড়, গাঙ্গুলি, শচিন, লক্ষ্মণের মতো তারকা ক্রিকেটারদের ভিড়ে অভিষেক হয় যুবরাজের। এই তিন ক্রিকেটার ভারত দলকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। তবে এই তিনজনের মধ্যে শচিনকে একটু আলদা চোখেই দেখেন ভারতীয়রা।
অনেকের চোখে ভারতীয়দের ক্রিকেট গড বলেই পরিচিত শচিন। তাকে দেখে বড় হয়েছেন ধোনি, যুবরাজ, কোহলিদের মতো আরও অনেক ক্রিকেটাররা। শচিনের সঙ্গে প্রথমবার আলাপের গল্প শুনিয়েছিলেন ভারত দলের বর্তমান অধিনায়ক কোহলি। এবার শচিনের সঙ্গে প্রথমবার দেখা হওয়ার অভিজ্ঞতা শেয়ার করলেন যুবরাজ। তিনি বলেন,
“বলে বোঝাতে পারব না, শৈশবের নায়কের সঙ্গে দেখা হওয়ার অনুভূতিটা ঠিক কেমন ছিল। খুশিতে আত্মহারা হয়ে পড়েছিলাম। ক্যাম্প শুরুর আগেই ড্রেসিংরুমে যেতে পেরেছিলাম। শুধু একটা আসনই খালি ছিল, সেটা টেন্ডুলকারের পাশে। ম্যানেজারকে ডেকে বললাম, ওখানে বসতে পারব না। তিনি বললেন, না, সে (টেন্ডুলকার) তোমার সতীর্থ হতে যাচ্ছে। কথা বলো তার সঙ্গে। ধীরে ধীরে পাশে গিয়ে তাঁর দিকে তাকিয়ে ভাবছিলাম- এটা সত্যিই তিনি!”
তিনি আরও বলেন, “আমি ক্লাসে ছিলাম পেছনের বেঞ্চের ছাত্র। বাসেও পেছনে বসতাম। যে মুহূর্তে তিনি এসে জহির খান, ভিজয় দাহিয়া ও আমার সঙ্গে হাত মেলালেন, তারপর ঘুরে নিজের আসনে গিয়ে বসলেন, আমি নিজের হাতটা সারা শরীরে মেখেছি। গোসল করতে চাইনি কারণ, টেন্ডুলকারের সঙ্গে হাত মিলিয়েছিলাম।”
শচিনকে ভারতীয়রা ক্রিকেটের ‘গড’ হিসেবে আখ্যাহিত করলেও যুবরাজের চোখে শচিন ছিলেন ভারতের মাইকেল জর্ডান। এছাড়াও অভিষেকের পর নিজের কিটব্যাগে শচিনের ছবিও রাখতেন বলে জানিয়েছেন যুবরাজ সিং।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 