-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নেপালের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে এই রেকর্ডটি নতুন করে লিখিয়েছেন নেপালের তরুণ ব্যাটসম্যান। ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে ম্যাচেই অর্ধ শতক তুলে নিলেন তিনি। গতকাল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫৮ বলে করেন ৫৫ রান।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচে শহীদ আফ্রিদির অর্ধ শতকটি ছিল ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে কম বয়সে ফিফটির রেকর্ড। সেই ম্যাচের দিন তার বয়স ছিল ১৬ বছর ২১৭ দিন।
পাকিস্তানের বিপক্ষে শচীন টেন্ডুলকারের টেস্ট অর্ধ শতকটি ছিল টেস্ট ও সব সংস্করণ মিলিয়েই সবচেয়ে কম বয়সে অর্ধ শতকের রেকর্ড। পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটির দিন ব্যাটিং কিংবদন্তির বয়স ছিল ১৬ বছর ২১৩ দিন।
দুবাইয়ে গতকাল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ফিফটির দিন নেপালি তরুণ রোহিতের বয়স ছিল মাত্র ১৬ বছর ১৪৬ দিন।
রোহিতের রেকর্ডের দিনে জয় পেয়েছে তার দলও। আগে ব্যাটিং করে ৯ উইকেটে ২৪২ রান করে নেপাল। জবাবে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি প্রতিপক্ষ। অল আউট হয় মাত্র ৯৭ রানে। ৩৩ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নিয়েছেন নেপালের সোমপাল কামি। বিপিএলে সিলেট সিক্সার্সে খেলে যাওয়া সন্দীপ লামিচানেও পেয়েছেন ৪ উইকেট।
১৪৫ রানের এই বড় জয়ের মাধ্যমে সিরিজের ১-১ এ সমতা এনেছে নেপাল।