-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

অথচ এই উইন্ডিজ দলকেই টেস্ট সিরিজ শুরুর আগে নানান ভাবে ছোট করেন ইংল্যান্ডের সাবেক খেলোয়াড় জিওফ্রে বয়কট। তার লিখা কলামে বয়কট এই উইন্ডিজ দলের খেলোয়াড়দের মান নিয়ে প্রশ্ন তুলেন। বয়কট বলেন "আমাদের সময় ক্যারিবিয়ান স়ফরের আগে খেলোয়াড়দের মাঝে এক ধরনের উৎসাহ থাকতো। কারন আমরা জানতাম সেখানে আমাদের ভয়ংকর বোলারদের মুখোমুখি হতে হবে। কিন্তু এখন সময়টা একেবারেই ভিন্ন। এখনকার উইন্ডিজ দল খুবই সাধারণ মানের ও গড়পড়তা একটি দল। আমার মতে ইংল্যান্ড দলকে খুব সহজেই জেতা উচিত এদের বিপক্ষে। ইংল্যান্ড দল প্রয়োজনের চেয়ে বেশি ভালো এই সাধারন মানের উইন্ডিজ দলের বিপক্ষে জয়ের জন্য।"
নিজের সময়কার কথা আরো স্মরন করে বয়কট বলেন, "আমাদের সময় বিপক্ষ দলে ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডস, গর্ডন গ্রিনিজ ও এলভিন কালিচারানের মত খেলোয়াড়েরা ছিলো। সহজ ছিলো না সেই সময় তাদের বিপক্ষে বল করা। এখন সেই সব জিনিস শুধু স্মৃতি হিসেবেই রয়ে গেছে। এ যুগের ইংল্যান্ড দলের খেলোয়াড়েরা সেই দলকে দেখার মত বয়স্ক ছিলো না। যতটুকু তারা টিভিতে ও গত দুই সিরিজে তাদের বিপক্ষে খেলার সময় দেখেছে তাতে বোঝা যায় তারা হচ্ছে খুব সাধারণ মানের দল।"
বার্মি আর্মিকে সতর্ক করে দিয়ে বয়কট বলেন, "আপনারা সেখানে উপভোগ করার মতো ভালো দ্বীপ, ভালো হোটেল ও পরিবেশ পাবেন। তবে এটা আশা করে যাবেন না যে সেখানে আপনারা ভালো ক্রিকেট উপভোগ করতে পারেন। ইংল্যান্ডের খুব সহজেই জেতা উচিত যেহেতু তাদের বেশি পরীক্ষিত ও ভালো খেলোয়াড় আছে উইন্ডিজ দলের তুলনায়।"
তবে উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার ম্যাচের আগে বয়কটের এই বক্তব্য হেসে উড়িয়ে দেন ও বলেন এই ধরনের বক্তব্য তাদের আরো অনুপ্রেরণা দেয় ভালো করার। ২০১৭ সালেও ক্যারিবীয় দলকে বয়কট তার দেখা সবচেয়ে বাজে দল বলার পরের টেস্টেই হেডিংলিতে ইংল্যান্ডকে হারায় উইন্ডিজ। বয়কট এর আগেও বিভিন্ন বিতর্কিত বক্তব্য দেওয়ার জন্য পরিচিত। 