-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টই আন্তর্জাতিক ক্রিকেটের শেষ ম্যাচ। ছবিঃ এএফপি[/caption]
আগামী নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিনটি টেস্ট ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। এই টেস্ট সিরিজেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কান স্পিনার হেরাথ। তবে পুরো সিরিজ নয়, তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচেই অবসর নিতে চান তিনি। গল টেস্টে ক্রিকেটকে বিদায় জানাতে চান হেরাথ।
গত কয়েক বছর ধরেই হাঁটুর ইনজুরিতে ভুগছেন এই বাঁহাতি স্পিনার। যার কারণে টেস্টে শ্রীলঙ্কার হয়ে পূর্ণ সিরিজ খেলতে পারেননি হেরাথ। ১৯৯৯ সালে এই গলেই তার ক্যারিয়ার শুরু করেছিলেন। টেস্ট থেকে অবসর নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন আগেই। জানা যায় শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে অনুরোধ করেন গল টেস্ট খেলেই অবসর নিতে চান তিনি। হেরাথের সিদ্ধান্তকে সম্মান জানান দেশটির ক্রিকেট বোর্ডও।
“হেরাথ অনুরোধ করেছে গল টেস্টের পরই অবসর নিতে চায়। পুরোটাই তার উপর নির্ভর করছে এবং তার সিদ্ধান্তকে আমরা সম্মান জানাচ্ছি।”
হেরাথের বিদায় নেওয়া শ্রীলঙ্কা ক্রিকেটের জন্য বড় ক্ষতি মনে করছেন শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা। তবে শ্রীলঙ্কা ক্রিকেটে তার সার্ভিসের জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।
অভিষেকের পর থেকেই আরেক লঙ্কান কিংবদন্তী স্পিনার মুত্তিয়া মুরালিধরনের ছায়া হয়ে ছিলেন হেরাথ। তবে মুরালির বিদায়ের পর সাদা পোশাকের ক্রিকেটে দিনদিন নিজেকে ছাড়িয়ে যান হেরাথ।
৯২ টেস্টে নিয়েছেন ৪৩০ উইকেট। তার এই ক্যারিয়ারে পাঁচ উইকেট পেয়েছেন ৩৪বার এবং ১০ উইকেট পেয়েছেন ৯ বার। ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছেন আরও আগেই। হেরাথ অবসর নিলে শ্রীলঙ্কার স্পিন অ্যাটাককে নেতৃত্ব দিতে পারেন দিলরুয়ান পেরেরা।