-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

দু'দলের মধ্যকার সাদা পোশাকের লড়াইকে সামনে রেখে আগামীকাল (শুক্রবার) থেকে দর্শকদের জন্য শুরু হতে যাচ্ছে প্রথম টেস্টের টিকিট বিক্রি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কাউন্টারে বিক্রি করা হবে প্রথম টেস্টের টিকিট।
দেশের অষ্টম ভেন্যু হিসেবে টেস্ট ক্রিকেটে পথচলা শুরু করতে যাওয়া সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অভিষেক টেস্টের জন্য সর্বনিম্ন ৫০ ও সর্বোচ্চ ৫০০ টাকা মূল্যের টিকিটের পাশাপাশি পাওয়া যাবে মোট পাঁচ ক্যাটাগরির টিকিট।
এক নজরে অভিষেক ভেন্যুর জন্য সিলেট ভেন্যুর টিকিটমূল্য-
গ্র্যান্ড স্ট্যান্ড- ৫০০ টাকা।
ক্লাব হাউজ- ২০০ টাকা।
ইস্টার্ন গ্যালারি- ৮০ টাকা।
ওয়েস্টার্ন গ্যালারি- ৫০ টাকা।
গ্রিন গ্যালারি- ৫০ টাকা।
সিলেট টেস্টের পর সিরিজ নির্ধারণী শেষ টেস্টের জন্য ঢাকায় পাড়ি জমাবে উভয় দল। মিরপুরে অবস্থিত শেরে বাংলা জাতীয় ক্রিকেট সেডিয়ামে অনুষ্ঠিতব্য ১১-১৫ নভেম্বরের দ্বিতীয় টেস্টের টিকিট বিক্রি শুরু হবে ম্যাচ শুরুর আগের দিন অর্থাৎ ১০ নভেম্বর থেকে। মিরপুর ১০ নম্বরে অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী মিরপুর ইনডোর স্টেডিয়াম সংলগ্ন বুথ থেকে মিলবে ম্যাচের টিকিট।
১০ নভেম্বর ছাড়াও অবিক্রিত টিকিট থেকে গেলে তা পাওয়া যাবে ম্যাচ চলাকালীন দিনগুলোতেও। মোট পাঁচটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে মিলবে এ ভেন্যুর টিকিটগুলো। সর্বোচ্চ ৫০০ টাকা ও সর্বনিম্ন ৫০ টাকা নির্ধারণ করে বিক্রি করা হবে এ ভেন্যুর টিকিট।
এক নজরে সিরিজ নির্ধারণী টেস্টের টিকিটমূল্য-
গ্র্যান্ড স্ট্যান্ড- ৫০০ টাকা।
ভিআইপি স্ট্যান্ড- ৩০০ টাকা।
ক্লাব হাউজ- ২০০ টাকা।
সাউদার্ন/নর্দার্ন স্ট্যান্ড- ৮০ টাকা।
ইস্টার্ন স্ট্যান্ড- ৫০ টাকা।
টিকিট বুথ থেকে টিকিট সংগ্রহ করা ছাড়াও মোবাইল ব্যাঙ্ক ইউক্যাশের মাধ্যমেও মিলবে টেস্ট সিরিজের টিকিট।