-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আইপিএলের বায়ো বাবলে করোনাভাইরাসের হানার কারণে টুর্নামেন্টের মাঝপথেই স্থগিতের সিদ্ধান্ত নেয় বিসিসিআই। তবে বাকি থাকা ম্যাচগুলো আয়োজনের জন্য উঠেপড়ে লেগেছে এই ভারতীয় ক্রিকেট বোর্ড। তার কারণ টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো আয়োজন করতে না পারলে বড় অঙ্কের লোকসান গুণতে হবে এই ধনী ক্রিকেট বোর্ডকে।
যে কারণে বাকি অংশ আয়োজনের জন্য ফাঁকা সূচি খুঁজছে বিসিসিআই। এদিকে আইপিএল আয়োজনের জন্য আগ্রহ প্রকাশ করেছিল ইংল্যান্ডের কাউন্টি দলগুলো। বিসিসিআইও চাইছে সেপ্টেম্বরেই যেন টুর্নামেন্টের বাকি অংশ আয়োজন করতে পারে। যে কারণে ইসিবিকে আসন্ন ইংল্যান্ড-ভারতের মধ্যকার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের সময় এগিয়ে আনার অনুরোধ করেছিল বিসিসিআই।
তবে এমন দাবি উড়িয়ে দিল ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা জানান, এমন কোন অনুরোধ বিসিসিআই থেকে পায়নি তাঁরা। ফলে আগের সূচি অনুযায়ীই মাঠে গড়াবে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার টেস্ট সিরিজ।
“করোনাভাইরাসের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আমরা প্রতিনিয়তই বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছি। তবে তারিখ পরিবর্তনের জন্য কোন অনুরোধ এখনও আমরা পাইনি। যে কারণে আগের সূচি মোতাবেক মাঠে গড়াবে সিরিজটি।”
ইংল্যান্ড ও ভারতের মধ্যকার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ আরম্ভ হবে আগামী ৪ আগস্ট। বর্তমান সূচি অনুযায়ী দুই দলের মধ্যকার সিরিজ শেষ হবে ১৪ সেপ্টেম্বর। বিসিসিআইয়ের চাওয়া কোয়ারেন্টিনের সময় কমিয়ে সিরিজ যেন এগিয়ে আনা হয়।