-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

তবে এবার সেই আইসিসি আর বিসিসিআই-ই দাঁড়িয়েছে মুখোমুখি, পরস্পরের বিরুদ্ধে। আর এ কারণে ভারতকে বিশ্বকাপের মত বড় আসরের আয়োজক থেকে সরিয়ে নেওয়ার হুমকিও দিয়েছে আইসিসি।
ঘটনার সূত্রপাত ২০১৬ আইসিসি টি-২০ বিশ্বকাপে। ভারতে অনুষ্ঠিত ঐ আসরে আইসিসির কাছ থেকে ট্যাক্স হিসেবে ২৩ মিলিয়ন ডলার কেটে রেখেছিল ভারত সরকার। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে আইসিসির শর্ত ছিল এমন- আয়োজন সত্ত্ব পেলে ভারতীয় বোর্ডকে কোনো ট্যাক্স দিতে হবে না, অর্থাৎ ট্যাক্স মওকুফের ব্যবস্থা করা হবে।
সেটি না হওয়ায় তখন আইসিসির ‘পকেট’ থেকেই ট্যাক্স দেওয়া হয়েছিল। হুট করে এখন সেই অর্থ ভারতের কাছে চেয়ে বসেছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি সাফ জানিয়ে দিয়েছে, চলতি বছরের শেষ দিন অর্থাৎ আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ট্যাক্স বাবদ খরচ হওয়া ২৩ মিলিয়ন ডলার ফিরিয়ে না দিলে ভারতের বদলে ২০২১ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০২৩ বিশ্বকাপের বিকল্প আয়োজক খুঁজতে নামা হবে।
যদিও আইসিসির এমন হুমকিকে পাত্তাই দিচ্ছে না ভারতের বোর্ড বিসিসিআই। আইসিসির সর্বশেষ সভায় আইসিসি টাকা ফেরত নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিলেও এ সংক্রান্ত কাগজপত্র এখনও হাতে এসে পৌঁছায়নি- এমনটাই দাবি ভারতের বোর্ড কর্তাদের।
বোর্ডের এক সদস্যর অভিমত, সাবেক বিসিসিআই প্রধান শশাঙ্ক মনোহর আইসিসি প্রধানের আসনে বসে নিজ দেশের বোর্ডকে বেকায়দায় ফেলতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। বিসিসিআইয়ের ঐ কর্তা বলেন, ‘আইসিসি এখন পর্যন্ত কোনোকিছুই বোর্ডকে পাঠায়নি। আসলে তাদের এমন কোনো কিছুই হাতে নেই যে আমাদের কাছে পাঠাবে। ভারতীয় বোর্ডকে শশাঙ্ক লক্ষ্যবস্তু বানিয়েছে নিজেদের ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নে। ভারতীয় বোর্ডকে দোষারোপ করা একটা অভ্যাসে রূপ নিয়েছে। সভার কোনো লিখিত সিদ্ধান্ত না পেলে আমরা একটা টাকাও দেব না।’