-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সুপার লিগে মিরপুরের ম্যাচগুলো সরাসরি দেখা যাবে টিভিতে।[/caption]
বিষয়টি নিশ্চিত করেছে ডিপিএলের আয়োজনে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। শনিবার (১৬ এপ্রিল) সিসিডিএমের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী জানিয়েছেন, দুটি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে সুপার লিগের প্রতি রাউন্ডের একটি করে ম্যাচ।
মিরপুরের ম্যাচ টিভিতে সম্প্রচার করার পাশাপাশি বাকি দুটি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে ইউটিউব ও ফেসবুকে। সালাউদ্দিন বলেন, ‘ব্রডকাস্ট নিয়ে আমাদের এখন যে চিন্তা-ভাবনা সেটা হচ্ছে, সুপার লিগের খেলাগুলো আমরা ব্রডকাস্ট করার একটা সিদ্ধান্ত নিয়েছি। প্রতিদিন যেহেতু তিনটি করে খেলা থাকবে, তিনটি খেলাই প্রোডাকশন হবে।'
'মিরপুরের খেলাগুলো টিভিতে সরাসরি সম্প্রচার হবে আর বিকেএসপির খেলাগুলো ডিজিটাল চ্যানেল বা ইউটিউব চ্যানেলে লাইভ করা হবে। প্রোডাকশন হচ্ছে একটি জয়েন্ট প্রোডাকশন। গাজী টিভি ও টি-স্পোর্টস, এই দুইটি চ্যানেল খেলাগুলো দেখাবে।’- বলেন তিনি।
সুপার লিগের খেলা শুরু হবে ১৮ এপ্রিল। এই ধাপ সম্পন্ন হওয়ার আগে ডিপিএলের এবারের আয়োজনকে এখনই সফল বলতে নারাজ সিসিডিএম চেয়ারম্যান।
তিনি বলেন, 'এখনো তো শেষ হয়নি। সুপার লিগ শেষ হলে তখন বলা যাবে সফলভাবে শেষ হয়েছে কিনা। সুপার লিগ শুরু হচ্ছে ১৮ তারিখ থেকে। রেলিগেশন লিগও একই তারিখ থেকে শুরু হচ্ছে। ১৮, ২১, ২৪ এপ্রিল রেলিগেশন লিগ ও সুপার লিগের প্রথম তিন ম্যাচ, এরপর ২৬ ও ২৮ এপ্রিল দুই রাউন্ড দিয়ে সুপার লিগ শেষ হবে।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 