-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

শনিবার অনুষ্ঠিত হয় ডিপিএলের প্লেয়ার্স ড্রাফট। এরপর সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা সবাই চাই ভালো আম্পায়ারিং। বোর্ড সভাপতি থেকে পরিচালক সবার এটাই প্রত্যাশা। গত বছর ক্লাবগুলোর ব্যক্তিগত ক্যামেরার পাশাপাশি আমাদের কিছু ক্যামেরা ছিল। এবারও আমাদের ক্যামেরা থাকবে।'
তিনি বলেন, 'গত বছর আম্পায়ারিং নিয়ে ক্লাবগুলোর তেমন অভিযোগ ছিল না। আশা করি, এবারও সব ক্লাব আম্পায়ারদের সিদ্ধান্তে সন্তুষ্ট থাকবে। আমি আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে ভালো আম্পায়ারিং নিয়ে আশ্বস্ত করেছেন। ইনশাআল্লাহ এবার আমরা ভালো আম্পায়ারিং দেখার সুযোগ পাবো। সব ক্লাবের প্রত্যাশা গোছানো, সুন্দর একটা প্রিমিয়ার লিগ। আশা করি, সকলের সহযোগিতায় আমরা দারুণ একটা লিগ আয়োজন করতে পারবো।’
অনেকেই চেয়েছিলেন, বিপিএলের মতো ডিপিএলেও দায়িত্ব পালন করুক বিদেশি আম্পায়াররা। তবে সেই সুযোগ যে নেই তা জানিয়ে কাজী ইনাম আহমেদ বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার আগে আম্পায়ার কিংবা কোচিং স্টাফরা যথাযথ অংশগ্রহণের সুযোগ না পেলে ভালো করতে পারবেন না। বিপিএলে বিদেশি আম্পায়ার এলেও ঢাকা প্রিমিয়ার লিগের জন্য বিদেশি আম্পায়ার আনার সম্ভাবনা নেই।’
বিতর্কিত প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতিতে এবারের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হলেও একে ইতিবাচকভাবে দেখছেন ইনাম। সাংবাদিকদের তিনি বলেন, ‘ঢাকা লিগের ব্যয় বহন করা অনেক ক্লাবের পক্ষে কঠিন হয়ে পড়ছিল। খেলোয়াড়দের চাহিদা পূরণ করা ক্লাবগুলোর পক্ষে সম্ভব হচ্ছিল না। তাই খেলোয়াড়দের সঙ্গে কথা বলে নির্বাচকরা এবার পারিশ্রমিক নির্ধারণ করেছেন। আমরা মনে করি, এখন দুই পক্ষই সন্তুষ্ট।’