-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

এ টি-২০ টুর্নামেন্টে ১২ দল তিনটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেয়। সেখান থেকে চারটি দল সেমি-ফাইনালে খেলে। ফাইনালে প্রাইম দোলেশ্বর ক্রিকেট ক্লাবকে হারিয়ে শিরোপা জিতেছে শেখ জামাল ধানমন্ডি ক্রিকেট ক্লাব।
ব্যাটিংয়ে সেমি-ফাইনালে বাদ পড়া প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাবের রুবেল মিয়া ৩ ম্যাচে ৪৩ গড়ে ও ১২০.৫৬ স্ট্রাইক রেটে ১২৯ রান করে শীর্ষে আছেন। তার সর্বোচ্চ স্কোর ৭৬। দ্বিতীয় স্থানে থাকা চ্যাম্পিয়ন দলের কাজী নুরুল হাসান সোহানের সংগ্রহ ৪১.৩৩ গড়ে ১২৪ রান। এছাড়া শাইনপুকুর ক্রিকেট ক্লাবের শুভাগত হোম, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ইমতিয়াজ হোসেন ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের ফরহাদ রেজা রয়েছে যথাক্রমে তিন, চার ও পাঁচে।
এক ইনিংসে সর্বাধিক রানের রেকর্ডটাও রুবেল মিয়ার। আবাহনী লিমিটেডের বিপক্ষে এ বাঁহাতি ব্যাটসম্যানের ৭ চার আর ৪ ছক্কায় সাজানো ৫৬ বলে ৭৬ রানের ইনিংস টুর্নামেন্টের সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে রয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের জিয়াউর রহমানের ২৯ বলে অপরাজিত ৭২ রানের ইনিংস ও খেলাঘরের বিপক্ষে উত্তরা স্পোর্টিং ক্লাবের তানজিদ হাসানের ৫৭ বলে অপরাজিত ৭২ রান। খেলাঘরের
টুর্নামেন্টের সেরা বোলিং ফিগার ফরহাদ রেজার। প্রাইম ব্যাঙ্কের বিপক্ষে ৩২ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করেন তিনি। তার সতীর্থ মানিক খান বিকেএসপির বিপক্ষে ১২ রানে চার উইকেট নেন। সেটি দ্বিতীয় সেরা। সেই ম্যাচে হ্যাটট্রিক করেন তিনি। এরপর রয়েছে শহীদুল ইসলামের ১৯ রানে ৪ উইকেট শিকার।
এক নজরে টুর্নামেন্টের সেরা পাঁচ বোলার
১। ফরহাদ রেজা (প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব)- ম্যাচ: ৪, উইকেট: ১১, ইকোনমি: ৬.১২, সেরা বোলিং: ৫/৩২
২। শহীদুল ইসলাম (শেখ জামাল ধানমন্ডি ক্লাব)- ম্যাচ: ৪, উইকেট: ১১, ইকোনমি: ৭.২৮, সেরা বোলিং: ৪/১৯
৩। সালাউদ্দিন শাকিল (শেখ জামাল ধানমন্ডি ক্লাব)- ম্যাচ: ৪, উইকেট: ৭, ইকোনমি: ৮.৩০, সেরা বোলিং: ৪/২৮
৪। সোহরাওয়ার্দী শুভ (শাইনপুকুর ক্রিকেট ক্লাব)- ম্যাচ: ৩, উইকেট: ৬, ইকোনমি: ৭.৫০, সেরা বোলিং: ২/১২
৫। সাজ্জাদ হোসেন (উত্তরা স্পোর্টিং ক্লাব)- ম্যাচ: ২, উইকেট: ৫, ইকোনমি: ৪.৩৩, সেরা বোলিং: ৩/৮