-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বিপর্যয় সামলে দারুণ এক শতক হাঁকান ডি কক।[/caption]
রবিবার (২৩ জানুয়ারি) কেপটাউনে টস হেরে ব্যাট করতে নেমে দলকে দারুণ শুরু এনে দেন কুইন্টন ডি কক। অপর প্রান্তে অন্য টপ অর্ডাররা যাওয়া-আসায় ব্যস্ত থাকলেও একপ্রান্ত আগলে রেখে ডি কক তুলে নেন ক্যারিয়ারের ১৭তম সেঞ্চুরি। চতুর্থ উইকেটে রাসি ভন ডার ডুসেনকে নিয়ে গড়েন ১৪৪ রানের পার্টনারশিপ।
১৩০ বলে ১২৪ রান করার পথে তিনি হাঁকান ১২টি চার ও ২টি ছক্কা। তার বিদায়ে অবশ্য আবারও খেই হারিয়ে ফেলে প্রোটিয়ারা। ভন ডার ডুসেনও ৫৯ বলে ৫২ রান করে সাজঘরে ফেরেন। এতে রানের গতিও কমে যায়।
ডেভিড মিলারের ৩৮ বলে ৩৯ রানের ইনিংস সত্ত্বেও ৪৯.৫ ওভারে ২৮৭ রানে অলআউট হয় স্বাগতিকরা। ভারতের পক্ষে প্রসিধ কৃষ্ণ তিনটি এবং দীপক চাহার ও জাসপ্রিত বুমরাহ দুটি করে উইকেট শিকার করেন।
[caption id="attachment_189316" align="aligncenter" width="800"]
চাহারের ঝড় সত্ত্বেও হাল ছাড়েননি প্রোটিয়া বোলাররা।[/caption]
জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১৮ রানে ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুলকে হারিয়ে ফেলে ভারত। দ্বিতীয় উইকেটে ৯৮ রানের পার্টনারশিপ গড়েন শিখর ধাওয়ান ও বিরাট কোহলি। ৭৩ বলে ৬১ রান করে ধাওয়ান ও ৮৪ বলে ৬৫ রান করে কোহলি বিদায় নিলে ভারত আবারও খেই হারিয়ে ফেলে।
৪৩তম ওভারের প্রথম বলে, ২২৩ রানে ৭ম উইকেট হারালে হারের শঙ্কায় পড়ে যায় ভারত। তবে ৪ চার ও ১ ছক্কায় সূর্যকুমার যাদবের ৩২ বলে ৩৯ এবং ৫ চার ও ২ ছক্কায় দীপক চাহারের ৩৪ বলে ৫৪ রানের ক্যামিওতে আবারও জয়ের স্বপ্ন দেখে সফরকারীরা। তাদের বিদায়ের পর অবশ্য সেই স্বপ্ন চূর্ণ হয়ে যায়। শেষ ওভারে ১ উইকেট হাতে রেখে ভারতের প্রয়োজন ছিল ৬ রান। ১ রান নিতেই ভারত গুটিয়ে যায় ২৮৩ রানে, ৪ বল বাকি থাকতে।
প্রোটিয়াদের পক্ষে লুঙ্গি এনোগিডি ও অ্যান্ডিলে ফেসুকায়ো তিনটি এবং ডোয়াইন প্রিটোরিয়াস দুটি উইকেট শিকার করেন।