-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

দুবাইয়ে দিনের প্রথম ম্যাচে ১৭৮ রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই অ্যারন ফিঞ্চকে হারায় ব্যাঙ্গালোর। ১১ বলে ১৪ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি। দ্বিতীয় উইকেটে ৭৯ রানের জুটি গড়েন দেবদূত পাড়িক্কাল ও বিরাট কোহলি। তবে দেবদূত ধীর গতিতে রান তোলেন।
ব্যাঙ্গালোর শিবিরে জোড়া আঘাত আনেন রাহুল তেভাটিয়া ও কার্তিক ত্যাগী। পরপর দুই বলে ফিরে যান দেবদূত ও কোহলি। তেভাটিয়ার শিকার হওয়ার আগে দেবদূত করেন ৩৭ বলে ৩৫ রান ও কার্তিকের শিকার হওয়ার আগে কোহলি করেন ৩২ বলে ৪৩ রান। ব্যাঙ্গালোরের জয়ের সমীকরণ কঠিন করে রেখে তারা আউট হন।
এমন সময়ে ক্রিজে আসেন এবি ডি ভিলিয়ার্স। স্বভাবসুল্ভ দ্রুত রান তুলতে থাকেন তিনি। শেষ দুই ওভারে ব্যাঙ্গালোরের দরকার ছিল ৩৫ রান। ১৯তম ওভারে উনাদকাটের প্রথম বলে ছক্কা মেরে ওভার শুরু করেন ডি ভিলিয়ার্স। পরের দুইটি বলেও ছক্কা হাঁকান এই ডানহাতি ব্যাটসম্যান। ম্যাচ জমে ওঠে তখনই। উনাদকাটের ওই ওভারে ডি ভিলিয়ার্স ও গুরকীরাত সিং মান মিলে নেন মোট ২৫ রান।
শেষ ওভারে ব্যাঙ্গালোরের দরকার পড়ে আর ১০ রান। ছক্কা মেরে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ডি ভিলিয়ার্স। তিনি অপরাজিত থাকেন ২২ বলে ৫৫ রানে। তার ইনিংসে ছিল একটি চার ও ৬টি ছক্কা।
তার আগে ব্যাটিং করে মোট ১৭৭ রান সংগ্রহ করে রাজস্থান রয়্যালস। ইনিংস উদ্বোধনে নেমে রাজস্থানকে উড়ন্ত সূচনা এনে দেন রবিন উথাপ্পা। তবে সুবিধা করতে পারেননি বেন স্টোকস। ক্রিস মরিসের শিকার হওয়ার আগে করেন ১৯ বলে ১৫ রান। সাঞ্জু স্যামসন এই ম্যাচেও ব্যর্থ হয়েছেন। এক ছক্কায় ৬ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন তিনি।
একই ওভারে ফিরে গিয়েছিলেন উথাপ্পাও। তিনি খেলেন ২২ বলে ৪১ রানের এক ঝড়ো ইনিংস। তার ইনিংসে ছিল সাতটি চার ও একটি চার। স্যামসন ও উথাপ্পা উভয়েই যুযবেন্দ্র চাহাল শিকারে পরিণত হন।
চতুর্থ উইকেটে ৫৮ রানের জুটি গড়েন স্টিভ স্মিথ ও জস বাটলার। বাটলার ধীর গতিতে খেললেও স্মিথ ঝড়ো গতিতে রান তোলেন। ২৫ বলে ২৪ রান করে মরিসের দ্বিতীয় শিকারে পরিণত হন বাটলার। ৩০ বলে অর্ধশতক পূর্ণ করেন স্মিথ। মরিসের তৃতীয় শিকারে পরিণত হওয়ার আগে ৩৬ বলে ৫৭ রান করেন তিনি।
তেভাটিয়া ১১ বলে অপরাজিত ১৯ রান করে দলের রান নিয়ে যান ১৭৭ এ। ইনিংসের শেষ বলে জফরা আর্চারের উইকেট নিয়ে ম্যাচে নিজের চতুর্থ উইকেটটি শিকার করেন মরিস।
সংক্ষিপ্ত স্কোর
রাজস্থান রয়্যালস ১৭৭/৬ (২০ ওভার)
স্মিথ ৫৭, উথাপ্পা ৪১, বাটলার ২৪, তেভাটিয়া ১৯*;
মরিস ৪/২৬, চাহাল ২/৩২;
রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৭৯/৩ (১৯.৪ ওভার)
এবি ডি ভিলিয়ার্স ৫৫* দেবদূত ৩৫, কোহলি ৪৩;
তেভাটিয়া ১/৩০।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 




