-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

৬ উইকেটে ১৪৪ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করা শ্রীলঙ্কা আরও ১০০ রান করে ইনিংস থামায় সবকটি উইকেট হারালে। ৩২ রানে অপরাজিত ডি সিলভার শতকই দলকে এনে দেয় লড়াকু পূঁজি। ১৪৮ বলের মোকাবেলায় ১০৯ রান করেন ডি সিলভা, হাঁকান ১৬টি চার ও ২টি ছক্কা। তবে শেষদিকে তার যোগ্য সঙ্গী হয়ে উঠতে পারেননি কোনো সতীর্থ।
নিউজিল্যান্ডের পক্ষে টিম সাউদি চারটি এবং ট্রেন্ট বোল্ট তিনটি উইকেট শিকার করেন।
জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সফরকারী দল শুরুতেই ওপেনার জিত রাভালকে হারিয়ে চাপে পড়ে যায়। এরপর কেন উইলিয়ামসন, রস টেলর, হেন নিকোলসও ইনিংস বড় করতে পারেননি। তবে একপ্রান্ত আগলে রেখে দেখেশুনে খেলে যান টম লাথাম। দিনের খেলা শেষ করার আগে তুলে নেন শতকও।
৪ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করা নিউজিল্যান্ডের হয়ে ১১১ রান করে অপরাজিত আছেন লাথান। ১৮৪ বলের মোকাবেলায় হাঁকিয়েছেন ১০টি চার। তার সঙ্গী ২৫ রানে অপরাজিত বিজে ওয়াটলিং, যিনি আগের টেস্টে ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তুলেছিলেন।
শ্রীলঙ্কার পক্ষে দিলরুয়ান পেরেরা শিকার করেছেন দুটি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে)
শ্রীলঙ্কা প্রথম ইনিংস ২৪৪ (৯০.২ ওভার)
ডি সিলভা ১০৯, করুনারত্নে ৬৫, মেন্ডিস ৩২
সাউদি ৬৩/৪, বোল্ট ৭৫/৩
নিউজিল্যান্ড প্রথম ইনিংস ১৯৬/৪ (৬২ ওভার)
লাথাম ১১১*, ওয়াটলিং ২৫*, টেলর ২৩
পেরেরা ৭৬/২, কুমারা ৪৪/১
নিউজিল্যান্ড ৪৮ রানে পিছিয়ে।