-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

কেপটাউনে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে আগে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় ইংল্যান্ড। শুরুতেই টেম্বা বাভুমার উইকেট শিকার করেন স্যাম কারান। দ্বিতীয় উইকেটে ৭৭ রানের জুটি গড়েন কুইন্টন ডি কক ও ফাফ ডু প্লেসি। ডি কককে আউট করে এই জুটি ভাঙেন ক্রিস জর্ডান। প্রোটিয়া অধিনায়কের ব্যাট থেকে আসে ২৩ বলে ৩০ রান।
দারুণ খেলতে থাকা ডু প্লেসিকে নিজের দ্বিতীয় শিকার বানান স্যাম। এই অভিজ্ঞ ব্যাটসম্যান ফেরেন ৪০ বলে ৫৮ রান করে। তার ইনিংসে ছিল ৪টি চার ও ২টি ছক্কা। তারপরে র্যাসি ফন ডার ডুসেন ২৮ বলে ৩৭ রান ও হেনরিখ ক্লাসেন করেন ১২ বলে ২০ রান। নির্ধারিত ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা পায় ১৭৯ রানের সংগ্রহ।
ইংল্যান্ডের পক্ষে তিনটি উইকেট শিকার করেন স্যাম। একটি করে উইকেট পান টম কারান, জর্ডান ও জফরা আর্চার।
জবাবে পাওয়ারপ্লেতেই ৩টি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড। জেসন রয় (০), জস বাটলার (৭), ডেভিড মালান (১৯) ফিরে যান দ্রুতই। বেন স্টোকস ও জনি বেয়ারস্টো জুটি গড়ে ইংল্যান্ডকে জয়ের পথে রাখেন। ৩ ছক্কা ও ১ চারে ২৭ বলে ৩৭ রান তাবরেজ শামসির শিকার হন স্টোকস। তবে জয় নিয়ে মাঠ ছাড়েন বেয়ারস্টো।
১০ বলে ১২ রান করে ফিরে যান অধিনায়ক ইয়ন মরগান। স্যামকে সাথে নিয়ে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন বেয়ারস্টো। তার ব্যাট থেকে আসে ৪৮ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংস। তার ইনিংসটি সাজানো ছিল ৯টি চার ও ৪টি ছক্কায়।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা ১৭৯/৬ (২০ ওভার)
ডু প্লেসি ৫৮, র্যাসি ৩৭, ডি কক ৩০;
স্যাম ৩/২৮;
ইংল্যান্ড ১৮৩/৫ (১৯.২ ওভার)
বেয়ারস্টো ৮৬*, স্টোকস ৩৭, মালান ১৯;
লিন্ডে ২/২০, লুঙ্গি ২/৩১;
ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 