-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

চোটের কারণে চেন্নাইয়ে অনুষ্ঠিতব্য প্রথম দুই টেস্ট থেকে ছিটকে পড়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান জ্যাক ক্রলি। অনুশীলনের জন্য মাঠে নামার সময় ড্রেসিংরুমের মার্বেল ফ্লোরে পিছলে পড়ে কব্জিতে চোট পেয়েছেন তিনি। তাই কয়েকদিন থাকতে হবে মাঠের বাইরে।
অনাকাঙ্ক্ষিত এই চোটের কারণে প্রথম দুই টেস্ট থেকে ছিটকে পড়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ১৩ ফেব্রুয়ারি সিরিজের দ্বিতীয় টেস্টও শুরু হবে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে।
প্রথম দুই টেস্টে ক্রলিকে না পেলেও চোট কাটিয়ে ফেরা ওলি পোপকে এই সিরিজেই ফিট হিসেবে পাচ্ছে ইংল্যান্ড। জো রুটের নেতৃত্বাধীন ইংল্যান্ড টেস্ট স্কোয়াডে আছেন জফরা আর্চার, মঈন আলি, জেমস অ্যান্ডারসন, ডম বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রোলি, বেন ফোকস, ড্যানিয়েল লরেন্স, জ্যাক লিচ, বেন স্টোকস, ওলি স্টোন, ক্রিস ওকসরা।
একনজরে ইংল্যান্ডের ভারত সফরের সূচি
৫ ফেব্রুয়ারি – প্রথম টেস্ট (চেন্নাই)
১৩ ফেব্রুয়ারি – দ্বিতীয় টেস্ট (চেন্নাই)
২৪ ফেব্রুয়ারি – তৃতীয় টেস্ট (দিবারাত্রি) (মোতেরা)
৪ মার্চ – চতুর্থ টেস্ট (মোতেরা)
১২ মার্চ – প্রথম টি২০ (মোতেরা)
১৪ মার্চ – দ্বিতীয় টি২০ (মোতেরা)
১৬ মার্চ – তৃতীয় টি২০ (মোতেরা)
১৮ মার্চ – চতুর্থ টি২০ (মোতেরা)
২০ মার্চ – পঞ্চম টি২০ (মোতেরা)
২৩ মার্চ – প্রথম ওয়ানডে (পুনে)
২৬ মার্চ – দ্বিতীয় ওয়ানডে (পুনে)
২৮ মার্চ – তৃতীয় ওয়ানডে (পুনে)