-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ভিভো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসরে অংশ নেওয়ার পর দেশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। আইপিএল পর্ব শেষ করে বুধবার বিকাল ৫ টায় ঢাকায় ফিরলেন জাতীয় দলের তরুণ বাঁ-হাতি এ পেসার।
গত আসরে সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মুস্তাফিজ। ঐবার ১৬ উইকেট নিয়ে প্রথম বিদেশী ক্রিকেটার হিসেবে ইমার্জিং ক্রিকেটারের পুরস্কারও জিতে নেন এ প্রতিভাবান পেসার। তবে এবার সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছেন তিনি।
ইঞ্জুরি কাটিয়ে দীর্ঘদিন পর ক্রিকেটে ফেরা মুস্তাফিজুর রহমান চলমান ভিভো আইপিএলের ২০১৭ আসরে মাঠে নামার সুযোগ পেয়েছেন কেবল এক ম্যাচে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলা সেই ম্যাচে ২.৫ ওভার বল করে ৩৪ রান দেন মুস্তাফিজ। খরুচে বোলিংয়ের পাশাপাশি উইকেটহীন থাকায় শেষ পর্যন্ত কপাল পুড়ে কাটার-মাস্টারের। এরপর সানরাইজার্স হায়দরাবাদের মূল একাদশে আর সুযোগ মিলেনি তার।
আইপিএলে হতাশার এক মৌসুম শেষে দেশে ফিরে বিশ্রামে থাকা হচ্ছে না মুস্তাফিজের। কেননা জাতীয় দলের সাথে যোগ দিতে শুক্রবার তাঁকে উড়াল দিতে হচ্ছে 