-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ঢাকা টেস্টে চট্টগ্রামের পরাজয়ের প্রতিশোধ নিতে চেয়েছিল বাংলাদেশ।[/caption]
দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন ফিল্ডিং কোচ মিজানুর রহমান বাবুল জানান, চট্টগ্রামে দল হেরে গেলেও জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল।
তিনি বলেন, 'ড্র নয়, জয়ের জন্যই চট্টগ্রামে খেলতে এসেছিলাম। হয়ত কিছু ভালো পারফরম্যান্সও ছিল। ছোট ছোট কিছু জিনিস আমাদের হয়নি। মুমিনুল দুই ইনিংসে ভালো করতে পারেনি। হয়ত একটা ইনিংসে সে ভালো করলেই ম্যাচটা ড্র হত।'
ঢাকা টেস্টে জয়ের ইচ্ছা পূরণের পাশাপাশি ছিল আগের হারের শোধ নেওয়ার সুযোগ। তবে বাংলাদেশ এই মুহূর্তে মোটেও জেতার মত অবস্থায় নেই। আহামরি কিছু না ঘটলে ড্র-ই হবে এই টেস্টের ভাগ্য।
বাবুল বলেন, 'আমাদের মানসিকতা এখনও ইতিবাচক। চট্টগ্রামে হারার পরও মিরপুরে অনুশীলন, মিটিং, বডি ল্যাঙ্গুয়েজ সবই ইতিবাচক। চট্টগ্রামের প্রতিশোধ এখানে থাকার ইচ্ছা ছিল। কিন্তু বৃষ্টি হচ্ছে, শুরুও ভালো করতে পারিনি। তবে ছেলেরা ভালো অবস্থায় আছে। তাদের চলাফেরা পজিটিভ।'
[caption id="attachment_182676" align="aligncenter" width="800"]
চট্টগ্রাম টেস্টে হারলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট উপহার দিয়েছিল বাংলাদেশ।[/caption]
বিশ্বকাপ ব্যর্থতার পর দল এখনও কোনো জয় দেখেনি। টাইগাররা পরাজয়ের বৃত্তে বন্দী অনেক ম্যাচ ধরেই। তবে বাবুল মনে করছেন, এই টানা ব্যর্থতাও দলের মনোবল টলাতে পারেনি।
তিনি বলেন, 'টি-টোয়েন্টি সিরিজ হারার পরও টেস্ট সিরিজে খেলোয়াড়দের বডি ল্যাঙ্গুয়েজে আমরা ইতিবাচকতাই বেশি দেখেছি। বিশ্বকাপে সমালোচনার পর মানসিক যে অবস্থায় ছিল সেটা কাটিয়ে টি-টোয়েন্টি সিরিজেও মাঠে খেলোয়াড়দের তা কাটিয়ে উঠতে দেখেছি, উন্নতি দেখেছি। টেস্টেও অনেক ইতিবাচক দিক ছিল। ভালো করার মানসিকতা ছিল।'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 