-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

যেকোনো টুর্নামেন্টেই ফেভারিটের তকমা নিয়েই মাঠে নামে ভারত। এবারের এশিয়া কাপের স্কোয়াডে নেই নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, উমেশ যাদবরা। এমন বেশ কয়েকজন সিনিয়র ও অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়াই দল সাজিয়েছে ভারত। পূর্ণশক্তির ভারত না হলেও এ দলেরও রয়েছে দুর্দান্ত পারফরম্যান্সের সামর্থ্য। জাতীয় দলে নিয়মিত সুযোগ না পেলেও প্রত্যেকেই নিজেদের প্রমাণ করেছেন আইপিএলসহ অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টে।
ব্যাটিংয়ে ভারতের টপ অর্ডার সামলাবেন রোহিত শর্মা, শিখর ধাওয়ান আর লোকেশ রাহুল। কোহলি-রাহানে না থাকায় নিয়মিত ওপেনিং জুটি রোহিত শর্মা আর শিখর ধাওয়ানের ওপর ভার যেন এবার একটু বেশিই। মিডল অর্ডারে থাকছেন আম্বাতি রাইদু, কেদার যাদব, মনিশ পান্ডে। মিডল অর্ডারে দেখা যেতে পারে অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনিকেও। শেষদিকে হার্দিক পান্ডিয়া আর দীনেশ কার্তিকের সামর্থ্য রয়েছেন দারুণ ফিনিশিংয়ের। তাই ভারতের ভাবনাটা যেন ব্যাটিংয়ে মিডল অর্ডার নিয়েই বেশি।
স্পিন আক্রমণে নেই রবিচন্দ্রন অশ্বিন আর রবিন্দ্র জাদেজা। দুই রিস্ট স্পিনার কুলদীপ যাদব ও যুযবেন্দ্র চাহাল নেতৃত্ব দিবেন স্পিন আক্রমণের। সাথে আছেন অক্ষর প্যাটেল। পেস আক্রমণে রয়েছেন জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, শার্দুল ঠাকুর, হার্দিক পান্ডিয়া ও খলিল আহমেদ।
বিরাট কোহলির অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিবেন রোহিত শর্মা। তার নেতৃত্বে এ বছর নিদাহাস ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সাথে মহেন্দ্র সিং ধোনি তো আছেনই। অধিনায়ক না হলেও তিনি যে এক 'থিঙ্ক ট্যাঙ্ক'।
ভারতের বোলিং আক্রমণে দুই স্পিনার যাদব-চাহাল আর দুই পেসার বুমরাহ-ভুবনেশ্বরকে দেখতে পাওয়ার সম্ভাবনাই বেশি। তাদের সঙ্গে বোলিংয়ে দেখা যাবে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে। আছেন অকেশনাল স্পিনার কেদার যাদবও। দলের প্রয়োজনে তাকেও ব্যবহার করতে পারবেন রোহিত শর্মা।
দেশের বাইরে ইতোমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন কুলদীপ যাদব। এ চায়নাম্যান বোলার 




